- দিন-দুনিয়া মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৬, ২০২২
বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলার জন্য মেলবোর্ন স্টার্সের সঙ্গ চুক্তিবদ্ধ হলেন জেমাইমা!
হরমনপ্রীত কাউর, পূজা বস্ত্রকারদের সঙ্গে বিগ খেলতে দেখা যাবে আরও এক ভারতীয় মহিলা ক্রিকেট তারকাকে বিগ ব্যাশ ক্রিকেট লিগে!
চিত্র সংগৃহীত
হরমনপ্রীত কাউর, পূজা বস্ত্রকারদের সঙ্গে বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে আরও এক ভারতীয় মহিলা ক্রিকেট তারকাকে। বিগ ব্যাশ ক্রিকেট লিগে খেলার জন্য মেলবোর্ন স্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জেমাইমা রডরিগেজ। মেলবোর্ন স্টার্সের পক্ষ থেকে তাঁর সঙ্গে চুক্তির কথা ঘোষণা করা হয়েছে।
অবশ্য এই প্রথম বিগ ব্যাশ লিগে খেলছেন না জেমাইমা। গতবছর তিনি মেলবোর্ন রেনেগাডেসের জার্সি গায়ে বিগ ব্যাশে খেলেছিলেন। ৩৩৩ রান করেছিলেন জেমাইমা রডরিগেজ। মেলবোর্ন স্টার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি খুশি। জেমাইমা বলেন, ‘স্টার্স পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি দারুণ উত্তেজিত। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আমি এই দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। মেলবোর্ন বরাবরই আমার প্রিয় শহর। এই শহরে যাওয়ার জন্য আমার তর সইছে না।’ মহিলাদের এশিয়া কাপ খেলেই তিনি মেলবোর্ন স্টার্সে যোগ দেবেন।
❤ Support Us







