Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৬, ২০২৫

প্রথম ভারতীয় হিসেবে যুব ক্রিকেটে দ্বিশতরানের রেকর্ড অভিজ্ঞান কুণ্ডুর, ৩১৫ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রথম ভারতীয় হিসেবে যুব ক্রিকেটে দ্বিশতরানের রেকর্ড অভিজ্ঞান কুণ্ডুর, ৩১৫ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের

কদিন আগেই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেছিলেন বৈভব সূর্যবংশী। অভিজ্ঞান কুণ্ডু অবশ্য সুযোগটা দারুণভাবেই কাজে লাগালেন। তাঁর দুরন্ত দ্বিশতরানের ওপর ভর করে মালয়েশিয়ার বিরুদ্ধে ৩১৫ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব ১৯ একদিনের ক্রিকেটে দ্বিশতরানের রেকর্ড গড়েছেন অভিজ্ঞান। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্বিশতরান করেছেন।

গ্রুপ ‘‌এ’‌–এর লড়াইয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। ৮৭ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর ব্যাট করতে নামেন অভিজ্ঞান কুণ্ডু। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। শেষ পর্যন্ত ১২৫ বলে ২০৯ রান করে অপরাজিত থাকেন অভিজ্ঞান। মারেন ১৭টি ৪ ও ৯টি ৬। তাঁকে সঙ্গ দেন বেদান্ত ত্রিবেদী (‌১০৬ বলে ৯০)‌।

ভারতের বড় রানের ভিত অবশ্য গড়ে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। ২৬ বলে ৫০ রান করে তিনি আউট হন। অধিনায়ক আয়ূশ মাহত্রে ৭ বলে ১৪ রান করে আউট হন। বিহান মালহোত্রাও (‌১৪ বলে ৭)‌ রান পাননি। অভিজ্ঞানের ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৪০৮/‌৭। এদিন ভারতীয়দের মধ্যে অম্বাতি রায়ডুর সর্বোচ্চ ১৭৭ রানের রেকর্ড ভেঙে দেন অভিজ্ঞান। তবে অল্পের জন্য দক্ষিণ আফ্রিকার জোরিচ ভ্যান শালকউইকের রেকর্ড ভাঙতে পারলেন না। চলতি বছরের জুনে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন শালকউইক।

জয়ের জন্য ৪০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। ৫৮ রানের মধ্যে ৮ উইকেট হারায়। হামজা পাঙ্গির (‌৫২ বলে ৩৪)‌ সংক্ষিপ্ত প্রতিরোধের পরেও ৩২.১ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। দীপেশ দেবেন্দ্রন ২২ রানে ৫ উইকেট নেন। ৩১৫ রানের বিশাল ব্যবধানে জেতে ভারত। এটা ভারতের দ্বিতীয় বড় ব্যবধানে জয়। এর আগে ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে ৩২৬ রানের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!