Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ৯, ২০২৩

‘বাঘাযতীন’ এর শ্যুটিং-এ আহত দেব এখন সুস্থ। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পোস্ট দেখে আশ্বস্ত ভক্তরা

আরম্ভ ওয়েব ডেস্ক
‘বাঘাযতীন’ এর শ্যুটিং-এ আহত দেব এখন সুস্থ। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার পোস্ট দেখে আশ্বস্ত ভক্তরা

সুস্থ আছেন অভিনেতা, সাংসদ ও প্রযোজক দেব।  ফেসবুক পোস্টে ভক্ত ও অনুরাগীদের এ কথা নিজে জানিয়েছেন তিনি। সঙ্গে রয়েছে  তাঁর সাম্প্রতিক  ‘বাঘাযতীন’ ছবির একটি দৃশ্য। যা দেখে মনে হচ্ছে  ছবির শ্যুটিং আবার শুরু করেছেন। বিগত কয়েক  বছরের মতো এবারেও পুজোয় মুক্তি পাবে  তাঁর নতুন ছবি।

দোলের দিন সন্ধ্যেয়  বন্ধু  ও আত্মীয়-স্বজনদের সঙ্গে একটি ছবি সামাজিক প্রচার মাধ্যমে শেয়ার করেন অভিনেতা। তাতে দেখা যায়  তাঁর চোখে ব্যাণ্ডেজ। যা দেখে চাঞ্চল্য ছড়ায়  ভক্ত আর  অনুরাগীদের মধ্যে । পরে খোঁজ নিয়ে জানা যায়,  ওড়িশায় তাঁর সাম্প্রতিক  ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং-এ  বোমা বিস্ফোরণের দৃশ্যে অভিনয় চলাকালে একটি  টুকরো তার চোখে ঢুকে যায়। আহত হন তিনি। কিন্তু শ্যুটিং থামাননি। পরে,  ওই অবস্থায়  ব্যাণ্ডেজ চোখে নিয়ে  বন্ধু ও  আত্মীয়-স্বজনের  সঙ্গে দোল উদযাপন করেন।  তাঁর ভক্ত ও অনুরাগীরা চিন্তিত ছিলেন । কিন্তু বৃহস্পতিপবার তাঁর পোস্ট দেখে এখন আশ্বস্ত হয়েছেন সবাই। অভিনেতাও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন  তাঁর সুস্থতা কামনার জন্য।

দেবের আগামী ছবি ‘বাঘাযতীন’  বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনালেখ্য। স্বাধীনতা সংগ্রামের  সশস্ত্র লড়াইয়ের  কথা তুলে ধরা হবে এই ছবি। অনেকে ভেবেছিলেন স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ছবিটি কিন্তু  সব জল্পনার অবসান ঘটিয়ে নায়ক জানিয়েছেন, পুজোয় মুক্তি পাবে । উল্লেখ্য, গত কয়েক বছর   ছবি মুক্তির দিন রূপে পূজোর সময়কে বেছে নিয়েছেন অভিনেতা- প্রযোজক। এ ছবির মাধ্যমে টলিউডে প্রথম কাজ করবেন নবাগতা অভিনেত্রী সৃজা দত্ত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!