Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৯, ২০২৩

ঘোষিত অবস্থানে অনড় বামেরা। দেশে বিজেপি, বাংলায় তৃণমূল প্রধান প্রতিদ্বন্দ্বী, বললেন সেলিম

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘোষিত অবস্থানে অনড় বামেরা। দেশে বিজেপি, বাংলায় তৃণমূল প্রধান প্রতিদ্বন্দ্বী, বললেন সেলিম

“২০১৫ সালে সিপিআই(এম)পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত ছিল, বিজেপি হঠাও দেশ বাঁচাও, তৃণমূল হঠাও বাংলা বাঁচাও, আমরা এখনও সেই অবস্থানেই আছি।” বুধবার সিপিআই(এম) রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে আবারও এই কথা স্মরণ করিয়ে দিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সোলিম।

এই মুহূর্তে সারা দেশ জুড়ে একটাই আলোচনা বা সমালোচনা চলছে, তা হল পাটনা থেকে বেঙ্গালুরু জোটের নামে সিপিআই(এম):তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে।

এই ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য এক শ্রেণির সংবাদ মাধ্যমকে দায়ী করে মহম্মদ সেলিম এদিন বলেন, ” এক শ্রেণির সংবাদ মাধ্যমে রটানো হচ্ছে I N D I A নামটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। যারা এসব করছেন তাঁরা দেখেননি ওই  নামের মধ্যে ইনক্লুসিভ শব্দটা আছে? আরএসএস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মধ্যে ইনক্লুসিভ ধারণাটা আছে? ওরা শুধু জানে বাদ দিতে। তাও একদল মিডিয়া এসব বলছে। আসলে বেশিরভাগই মোদি নিয়ন্ত্রিত মিডিয়া। দিল্লিতে হিন্দিতে এখানে বাংলায় বলছে।”

সেলিম এদিন বলেন, “আসলে সিপিএম শুরু থেকে বিজেপি বিরোধী, গণতান্ত্রিক দলগুলোকে বেশি করে একত্রিত করতে। আমরা সেটাই করছি প্রথম থেকে। সিপিএম ইউ টার্ন নেয়নি। টিএমসি ইউ টার্ন নিয়েছে। বাংলায় যুক্তফ্রন্ট, বামফ্রন্ট, কেরলে, ত্রিপুরায় ফ্রন্ট করে আমরা সেটা বুঝিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া, মেঘালয়, ত্রিপুরায় গিয়েছিলেন আলাদা করে লড়তে। বলেছিলেন বিজেপি বিরোধী শিবিরে তৃণমূল থাকবে না। আরএসএস তাঁকে বলেছিল, সিপিএম, কংগ্রেসকে বাদ দিয়ে থার্ড ফ্রন্ট গড়তে। আরএসএস, বিজেপি চেয়েছিল কংগ্রেস, সিপিএমকে বাদ দিয়ে জোট করতে, তা হয়নি। আর এটা হয়নি বলেই এখন অনেকে মায় কান্না না কি যেন বলে সেই কান্না কাঁদছে। আসলে মমতা কতক্ষণ এই দলের সঙ্গে থাকে সেটা দেখার। মমতা বলছিলেন আরএসএস তাঁর ন্যাচারাল অ্যলি। কেননা টিএমসি, বিজেপও, আরএসএস হচ্ছে অ্যান্টি কংগ্রেস, অ্যান্টি কমিউনিস্ট। তাছাড়া আমরা এবার বলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআই যাতে দ্রুত জেরা করে, কারণ তাঁর ওপর এখন আদালতের সুরক্ষা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কতদিন এই দলগুলির সঙ্গে থাকা সম্ভব সেটা দেখার। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেমন একা, দলেও তিনি এখন একা। আমরা বলছি এটা কোনও নির্বাচনী জোট নয়। তাহলে প্রশ্ন আসতে পারে ভোটে কি হবে? আমরা বলছি, বৈচিত্রের মধ্যে ঐক্য রক্ষার লড়াই হবে  নরেন্দ্র মোদির ভারত ভাবনার বিরুদ্ধে।”

মহম্মদ সেলিম এদিন বলেন, “আজ পঞ্চায়েত ভোটে বাম কর্মীদের মৃত্যু নিয়ে মোদি, শুভেন্দু কাঁদছে। মোদি কেন সময় মতো বাহিনী পাঠাননি? কেন পুলিশ, সিভিল সার্ভেন্টরা ভোটে যখন দুনীতি করছে তখন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি ? এখন সিপিএমকে জোটে দেখে, কংগ্রেসকে জোটে দেখে এই দুই দলের মৃত ও আক্রান্ত কর্মীদের জন্য কষ্ট হচ্ছে ?”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!