Advertisement
  • এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • সেপ্টেম্বর ৫, ২০২৩

সফলভাবে দ্বিতীয় পৃথিবী–বাউন্ড ম্যানুভার সম্পাদন করেছে আদিত্য এল ১

আরম্ভ ওয়েব ডেস্ক
সফলভাবে দ্বিতীয় পৃথিবী–বাউন্ড ম্যানুভার সম্পাদন করেছে আদিত্য এল ১

ভারতের প্রথম সৌর মিশন মহাকাশযান আদিত্য এল ১ সফলভাবে দ্বিতীয় পৃথিবী–বাউন্ড ম্যানুভার সম্পাদন করেছে। মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে টুইট করে এখবর জানানো হয়েছে।
মঙ্গলবার ভোরে ‘X’ হ্যান্ডেল থেকে একটা পোস্ট করে ইসরো জানিয়েছে, ‘‌আদিত্য এল ১ মিশন দ্বিতীয় পৃথিবী–বাউন্ড ম্যানুভার বেঙ্গালুরু থেকে সফলভাবে সম্পাদিত হয়েছে। মরিশাস, বেঙ্গালুরু ও পোর্ট প্লেয়ারে ISTRAC/ISRO‌–র গ্রাউন্ড স্টেশনগুলি এই অপারেশন চলাকালীন স্যাটেলাইট ট্র‌্যাক করেছে। এখন এর নতুন কক্ষপথ হল ২৮২ কিমি x ৪০২২৫ কিমি।’‌ ইসরো আরও জানিয়েছে, ১০ সেপ্টেম্বর ভারতীয় সময় ২.‌৩০ মিনিটে নির্ধারিত হয়েছে।
চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান ৩–এর সফল অবতরণের পর, ২ সেপ্টেম্বর শনিবার ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দেশের প্রথম সৌর মিশন  আদিত্য এল ১ উৎক্ষেপণ করে। এটি সূর্যকে বিশদভাবে অধ্যয়ন করার জন্য ৭টি আলাদা পেলোড বহন করছে। যার মধ্যে ৪টি সূর্য থেকে আলো পর্যবেক্ষণ করবে এবং অন্য তিনটি প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রের ইন-সিটু প্যারামিটার পরিমাপ করবে।
আদিত্য এল ১ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট ১–এর চারপাশে একটা হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে, যা সূর্য থেকে ১.‌৫ মিলিয়ন কিমি দূরে। এটি ৪ মাসের মধ্যে দূরত্ব অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। পৃথিবী থেকে প্রায় ১.‌৫ মিলিয়ন কিমি দূরে থাকবে আদিত্য এল ১। সেখান থেকে সূর্যের বাইরের বায়ুমণ্ডল অধ্যায়ন করবে। এটি সূর্যের ওপর অবতরণ করবে না কিংবা সূর্যের কাছাকাছিও যাবে না।
ভারতের সৌর মিশনের প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে র‌য়েছে সৌর করোনার পদার্থবিদ্যা এবং গরম করার প্রক্রিয়া, সৌর বায়ুর ত্বরণ, সৌর বায়ুমণ্ডলের সংযোগ এবং গতিশীলতা প্রভৃতি পর্যবেক্ষণ করা। সূর্যের ব্যাপক গবেষণার জন্য এই উপগ্রহ পাঠানো হয়েছে। এই উপগ্রহটি ১৬ দিন পৃথিবী–আবদ্ধ কক্ষপথে ভ্রমণ করবে। তারপর এল ১ পয়েন্টে পৌঁছবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!