- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মার্চ ৩, ২০২২
মণিরত্নমের নতুন ছবিতে ঐশ্বর্যার প্রথম লুক, ‘কুইন ইজ ফাইনালি ব্যাক’, আপ্লুত অনুরাগীরা
ইনস্টাগ্রামে ফার্স্ট লুক শেয়ার করে ঐশ্বর্যা ক্যাপশনে লিখেছেন, 'স্বর্ণালী যুগের কাহিনি ফিরছে সিনেমার পর্দায়। আসছে আগামী ৩০ সেপ্টেম্বর।'
আবার পর্দায় ঐশ্বর্যা । তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ অবলম্বনে মণিরত্নমের নতুন ছবি PS-I-এর ফার্স্ট লুক শেয়ার করলেন বচ্চন বধূ। নয়া লুকে মুগ্ধ অনুরাগীরা। ‘দ্য কুইন ইজ ফাইনালি ব্যাক’, মন্তব্য নেটিজেনদের।
বুধবার মধ্যরাতে ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করেন ঐশ্বর্যা। ক্যাপশনে লেখা, ‘স্বর্ণালী যুগের কাহিনি ফিরছে সিনেমার পর্দায়। আসছে আগামী ৩০ সেপ্টেম্বর।’
তাঁর অভিনয় দক্ষতা আর সৌন্দর্যের ছটায় আলোকিত পর্দা । অনুরাগীরা যে ইতিমধ্যেই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন, তা তাঁদের প্রতিক্রিয়াতে স্পষ্ট। ছবির ফার্স্ট লুক শেয়ার হওয়ামাত্রই লাইক, কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। অনেকেই লিখেছেন, ‘দ্য কুইন ইজ ফাইনালি ব্যাক’। আবার কেউ লিখেছেন, ‘দীর্ঘ ২৫ বছর ধরে মণিরত্নমের ছবির নায়িকা হতে পারেন একমাত্র আপনিই।’
তামিল উপন্যাস ‘পোন্নিয়্যান সেলভান’ অবলম্বনে বহুভাষী ছবি তৈরির করছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়ের। মণিরত্নমের এই ছবি মূলত পিরিয়ড ড্রামা। চোল ইতিহাসের পর্দার আড়ালে থাকা এমন অনেক চরিত্রদের তুলে ধরবেন পরিচালক এই ছবিতে। তবে, ছবির চমক অবশ্যই বচ্চন পরিবারের বধূ। এই ছবিতে ঐশ্বর্যাকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। ছবিতে ঐশ্বর্যাকে পেরিয়া পাজুভেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনীর চরিত্রে দেখা যাবে। উপন্যাস অনুযায়ী, পাজুভেত্তারাইয়ার ছিলেন চোল বংশের কোষাধ্যাক্ষ ।
ছবিতে নন্দিনী (ঐশ্বর্যা) ক্ষমতালোভী একজন মহিলা। চোল বংশের ক্ষমতা কুক্ষিগত করার নেশায় বুঁদ নন্দিনী সর্বদাই স্বামীকে ব্যবহার করতেন। কীভাবে চোল সাম্রাজ্যকে ধ্বংস করা যায়, সেই ছক কষতে সর্বদা ব্যস্ত নন্দিনী । নন্দিনীর চরিত্রে ঐশ্বর্যের ফার্স্ট লুকেই মুগ্ধ অনুরাগীরা। এখন কেবল প্রতীক্ষা। সময় বলবে এ ছবি কতটা বক্স অফিসে বাজিমাত করবে। আর ঐশ্বর্য রায় বচচ্ন তাঁর গুণমুগ্ধদের মনে আবার সেই ঝড় তুলতে পারবেন কি না? মাঝে কয়েকটা মাসের অপেক্ষা ।
❤ Support Us








