- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৭, ২০২৬
প্রয়াত অনীক দত্ত
প্রয়াত অনীক দত্ত । গড়িয়াহাটের নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি । আশঙ্কাজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । শোকস্তব্ধ টলিপাড়া সহ মহানগরের সাংস্কৃতিক অঙ্গন ।
কিছুদিন ধরেই শ্বাসজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক । কিন্তু কীভাবে ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু ঘটলো, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যান অনীক দত্ত। তাঁর সারা শরীরে চাপ চাপ রক্ত ছিল। মাথায়, কাঁধে, বুকে আঘাত ছিল তাঁর। তাঁকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অনীকের স্ত্রী হাসপাতালে রয়েছেন। মেয়ে আসছেন মুম্বই থেকে। দুপুর ৩টে বেজে গিয়েছে বলে বুধবার ময়নাতদন্ত হবে না। দেহ সংরক্ষণ করা হবে। ময়নাতদন্ত হবে বৃহস্পতিবার। দেহ নিয়ে কী হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে মেয়ে কলকাতায় এসে পৌঁছনোর পর। গড়িয়াহাট থানার একটি টিমও হাসপাতালে রয়েছে। যে চিকিৎসক প্রথন অনীককে দেখেন, জিজ্ঞাসাবাদ কার হবে তাঁকেও। অনীক একা ছাদে উঠেছিলেন, না কি সঙ্গে ছিলেন কেউ, ছাদ থেকে পড়ে গিয়েছেন, না কি উপরের ব্যালকনি থেকে পড়ে গিয়েছেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অনীক দত্তর স্ত্রীকেও।
ইউনাইডেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্তর পৌত্র অনীক। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিটি ঘরে ঘরে পরিচিতি দেয় তাঁকে। ওই বছরই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ‘আশ্চর্য প্রদীপ’ ছবিটির কাজে হাত দেন তিনি। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘গ্যাংস অফ গোস্টস’, ‘মোঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘অপরাজিত’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘যত কাণ্ড কলকাতা’র মতো ছবি তৈরি করেন অনীক।
সুদীর্ঘ কেরিয়ারে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন অনীক। সেই তালিকায় রয়েছে ‘আনন্দলোক পুরস্কার’, ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড’। মৃত্যুকালে অনীকের বয়স হয়েছিল ৬৬ বছর । পাঁচ দিন আগেই জন্মদিন গিয়েছে পরিচালকের । ২২ মে সমাজমাধ্যমে পুরনো স্মৃতি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন পরিচালক । সুদীর্ঘ কেরিয়ারে একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন অনীক।
❤ Support Us





