- এই মুহূর্তে
- জুন ৩০, ২০২২
অন্য দলের উপর শক্তি প্রয়োগ তেলের শিশি ভাঙার মতোই ঘটনা : অর্মত্য সেন
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ গোপন করলেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। বললেন, ‘তেলের শিশি ভাঙার তুলনা শুধুমাত্র দেশভাগের সঙ্গেই হয় না’।
‘একটি দল আর একটা দলের উপর শক্তি প্রয়োগ করলে, সেটাও তেলে শিশি ভাঙার মতোই ঘটনা’।আজ কলকাতায় প্রতীচী ট্রাস্টের অনুষ্ঠানে একটি সমীক্ষা রিপোর্ট পেশ অমর্ত্য সেন বললেন, ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুর ভারতবর্ষ হতে পারে না, ভারতবর্ষ শুধুমাত্র মুসলিমের ভারতবর্ষ হতে পারে না। সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে। সেটাই ভারতের ঐতিহ্য ও গরিমার সঙ্গে সাদুর্য্যপূর্ণ হবে’। পাশাপাশি বললেন
‘বিচারব্যবস্থার সঙ্গে প্রশাসনের সামঞ্জস্যথাকা উচিত। বিচারব্যবস্থার দিকে তাকিয়ে থাকেন সাধারণ মানুষ। আইনের অপব্যবহার করেও অনেককে আটক করা হয়’।অমর্ত্য সেনের মামা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। সেই প্রসঙ্গ উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘মামা বলেছিলেন, স্বাধীনতা না পাওয়া পর্যন্ত লোকজনকে জেলে যেতে হবে। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরেও যে এটা চলতে পারে, সেটা উনি বলেননি, আশঙ্কা করেননি’। গতকাল বুধবার কলকাতায় পৌঁছন অর্মত্য সেন।
❤ Support Us







