Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১২, ২০২৩

সংসদে পেশ করেও প্রত্যাহার । সংশোধনের পরেই পেশ হবে দণ্ড সংহিতা, বললেন শাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদে পেশ করেও প্রত্যাহার । সংশোধনের পরেই পেশ হবে দণ্ড সংহিতা, বললেন শাহ

ভারতীয় ন্যায় সংহিতা সংসদে পেশ হওয়ার পর প্রত্যাহার করে নেওয়া হল। এছাড়াও তুলে নেওয়া হয়েছে ভারতীয় সাক্ষ্য বিল ও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বেশ কয়েকটি সংশোধনের পর আবার এই তিনটি বিল পেশ করা হবে সংসদে। তৃণমূল নেত্রী প্রথম থেকেই এই তিনটি বিল নিয়ে কেন্দ্রকে তাড়াহুড়ো না করে ধীরে চলার দাবি জানিয়েছিলেন। বলেছিলেন, নতুন সাংসদরা এসে এই বিষয় সিদ্ধান্ত নেবেন। এই মর্মে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির ১২৪(ক) ধারা বদলে ফেলার উদ্যোগ নিয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড, কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর বা সিআরপিসি এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিন আইনের বদলের জন্য বিল পেশ হয়েছে সংসদে। ১৮৬০ সালের ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি এবার হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি  বদলে গিয়ে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সাক্ষ্য আইন।

সংসদের বাদল অধিবেশনে পেশ হয়েছিল এই তিনটি বিল। তবে প্রথম থেকেই তিনটি বিলের বিরোধিতা করে এসেছে তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দল। অমিত শাহকে চিঠি লিখে এই বিল নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, এই তিনটি বিল নিয়ে সকল পক্ষের আলোচনা হওয়া দরকার। আমজনতার মতও নেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। বিলটি পেশ হওয়ার পর নানা মহলে সমালোচনার ঝড় উঠতেই সংসদের স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়।

সেই স্ট্যান্ডিং কমিটির সুপারিশ মেনেই সোমবার বিল প্রত্যাহারের কথা ঘোষণা করেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে জানিয়েছেন , সংসদীয় কমিটি বেশ কয়েকটি সুপারিশ করেছে তিন বিল নিয়ে। সেগুলো যুক্ত করে আবার নতুন রূপে বিলটি পেশ করা হবে লোকসভায়। সূত্রের খবর, লিঙ্গ নির্বিশেষে পরকীয়াকে দণ্ডযোগ্য অপরাধ বলে গণ্য করার সুপারিশ করেছে কমিটি। ডিজিটাল প্রমাণগুলোকেও গুরুত্ব দেওয়ার সুপারিশ রয়েছে। প্রসঙ্গত সংসদের স্ট্যান্ডিং কমিটির এই সুপারিশে সম্মত হননি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সচিবালয়, কেন্দ্রীয় মন্ত্রিসভা। শেষ পর্যন্ত সংসদে পেশ করেও প্রত্যাহার করে নেওয়া হল দণ্ড সংহিতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!