Advertisement
  • ভা | ই | রা | ল
  • মে ২৪, ২০২২

‘বেলাশুরু’-র কার্টুন, সৌমিত্র-স্বাতীলেখাকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন আমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘বেলাশুরু’-র কার্টুন, সৌমিত্র-স্বাতীলেখাকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন আমূলের

এবারও আমূলের বিশেষ শ্রদ্ধাজ্ঞাপনে আপ্লুত সিনেপ্রেমীরা। আমূল তাঁর কার্টুন সেকশনে নতুন সংযোজন করে শ্রদ্ধা জানিয়েছে বাংলার দুই প্রবীণ অভিনেতাকে। সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত মহাশূন্যের পথে পাড়ি দিলেও তাঁদের উপস্থিতি আজীবন বাংলা ও বাঙালিকে অনুপ্রাণিত করবে। আমূলের এই শ্রাদ্ধাজ্ঞাপনে  ‘বেলাশুরু’ র সাফল্যে নতুন সংযোজন পেল। প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এবং স্বাতীলেখা সেনগুপ্তকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ কার্টুন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে আমূলের তরফ থেকে।’বেলাশুরু’ সিনেমায় দুই কিংবদন্তি অভিনেতার বিশেষ একটি দৃশ্য কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল নেট মাধ্যমে। আমূলের বিজ্ঞাপন দেখে আবেগে ভেসেছে আপামর বাঙালিও।

কার্টুনটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই বেলা কখনই শেষ হবে না। সৌমিত্র চ্যাটার্জি ও এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির কামব্যাক ছবি বেলাশুরু। ভারতীয় সিনেমায় এই প্রথমবার দুই মুখ্য চরিত্র আর বেঁচে নেই।’

২০১৫ সালে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বেলাশেষে’। এর সাত বছর পর শুক্রবার বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘বেলাশুরু’। ২০২০ সালে মারা যান কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। এর এক বছর পর ২০২১ সালে প্রয়াত হন স্বাতীলেখা সেনগুপ্ত। আমূলের এই বিশেষ শ্রদ্ধার্ঘ্য মন ছুঁয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। আমূলকে ধন্যবাদ জানিয়ে পরিচালক লিখেছেন, ‘এর চেয়ে সুন্দর আর গর্বের মুহূর্ত হয় না!’


❤ Support Us
error: Content is protected !!