Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২০, ২০২৩

জীবিত অবস্থায় উদ্ধার নিখোঁজ পর্বতারোহী অনুরাগ মালু

আরম্ভ ওয়েব ডেস্ক
জীবিত অবস্থায় উদ্ধার নিখোঁজ পর্বতারোহী অনুরাগ মালু

অবশেষে খোঁজ পাওয়া গেছে মাউন্ট অন্নপূর্ণার ক্রেভাসে পড়ে যাওয়া ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালুর। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও বেঁচে রয়েছেন অনুরাগ মালু। তবে শারীরিক অবস্থা খুবই খারাপ। এখবর জানিয়েছেন তার ভাই সুধীর মালু।
রাজস্থানের কিশানগড়ের বাসিন্দা ৩৪ বছরের অনুরাগ মালু গত সপ্তাহে বিশ্বের দশম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা অভিযানে গিয়েছিলেন। তিনি যে সফলভাবে পর্বতারোহন করে আরো একটি চূড়ার শীর্ষে পৌঁছবেন এটা নিশ্চিত ছিল। সোমবার চার নম্বর ক্যাম্প থেকে নামার সময় ৬ হাজার মিটার উচ্চতায় গভীর ক্রেভাসে পড়ে যান। মালু নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে শেরপাদের একটা দল তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু তাঁরা অনুরাগ মালুকে খুঁজে পাননি।

এরপরই ভারত ও নেপাল সরকারের যৌথ উদ্যোগে হেলিকপ্টারে উদ্ধারকারী দল পাঠানো হয়। অনুরাগ মালুকে  উদ্ধার করার জন্য তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছিল।  অবশেষে এই উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে। উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় অনুরাগ মালুকে উদ্ধার করেছে।

মঙ্গলবার এই মাউন্ট অন্নপূর্ণার ৪ নম্বর ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছিলেন বলজিত কাউর ও অর্জুন বাজপেয়ী। বলজিতকে ৭৩৬৩ মিটার উচ্চতা থেকে উদ্ধার করা হয়। আর অর্জুন বাজপেয়ীকে ৬৮০০ মিটার থেকে উদ্ধার করা হয়। এই দু’জনকেই উদ্ধার করে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যামস হাসপাতালে চিকিৎসা চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!