Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২২, ২০২৪

বিশ্বকাপের তৃতীয় পর্যায়ে এস্তোনিয়াকে হারিয়ে সোনার হ্যাটট্রিক ভারতীয় মহিলা কম্পাউন্ড দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপের তৃতীয় পর্যায়ে এস্তোনিয়াকে হারিয়ে সোনার হ্যাটট্রিক ভারতীয় মহিলা কম্পাউন্ড দলের

প্যারিস অলিম্পিকের আগে আর মাত্র মাসখানেক বাকি। তার আগে দারুণ ফর্মে ভারতীয় তিরন্দাজি দল। চলতি বছেরের এপ্রিল এবং মে মাসে সাংহাই ও ইচিওনে বিশ্বকাপের দুটি পর্যায়ে মহিলাদের কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিল ভারতীয় মহিলা দল। তৃতীয় পর্যায়েও ধারাবাহিকতা বজায় রাখল। তি ১ এবং পর্যায় ২ স্বর্ণপদক জিতেছিল ভারতের এই দলটি। শনিবার বিশ্বকাপের তৃতীয় পর্যায়ে এস্তোনিয়াকে হারিয়ে আবার সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নামরা। অর্থাৎ বিশ্বকাপে সোনার হ্যাটট্রিক।
ভারতের মহিলা কম্পাউন্ড দলে রয়েছেন জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী এবং পারনীত কাউর। এই তিন ভারতীয় মহিলা তিরন্দাজ শীর্ষ বাছাই হিসেবে প্রতিযোগিতায় খেলতে নেমেছিল। শনিবার ফাইনালে এস্তোনিয়ার লিসেল জাতমা, মেরি–মারিতা পাস এবং মারিস টেটসম্যানকে ২৩২–২২৯ ব্যবধানে হারিয়েছে। চলতি মরশুমে ভারতীয় মহিলা কম্পাউন্ড দল এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে।
রিকার্ভে মহিলাদের বিভাগে অঙ্কিতা ভকত ও পুরুষদের বিভাগে ধীরাজ বোম্মাদেবরা নিজেদের বিভাগে সেমিফাইনালে উঠেছেন। অন্যদিকে, পুরুষদের কম্পাউন্ড বিভাগে প্রিয়াংশ ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবেন। কম্পাউন্ডে চারটি বিভাগের ফাইনালে উঠে ইতিমধ্যেই তিনটিতে সোনা জিতেছে ভারত। ২০২৩ সালে হ্যাংঝাউ এশিয়ান গেমসে ৬টি সোনা পেয়েছিলেন ভারত ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!