- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২৬, ২০২৫
অরুণাচল নিয়ে চিনকে কড়া বার্তা দিল্লির
অরুণাচল প্রদেশ নিবাসী এক ভারতীয় তরুণীকে সাংহাই বিমানবন্দরে হেনস্তার ঘটনা নিয়ে তীব্র প্রতিবাদ জানাল ভারত। এই ঘটনায় বিতর্ক বাড়তেই মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন, “অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ। এটি চিরন্তন ও অকাট্য সত্য। চিন যতই চেষ্টা করুক, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়।”
Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️
🔗 https://t.co/3JUnXjIBLc pic.twitter.com/DjEdy7TmTK— Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025
গত শুক্রবার অরুণাচল প্রদেশের বাসিন্দা এবং বর্তমানে ব্রিটেনে বসবাসকারী পেমা ওয়াংজাম থংডোক লন্ডন থেকে জাপানগামী বিমানে যাত্রা করছিলেন। তিন ঘণ্টার লে-ওভারের জন্য বিমানটি নামছিল সাংহাইয়ের পুদং বিমানবন্দরে। সেখানে অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে জানায়, তাঁর পাসপোর্টে ‘জন্মস্থান: অরুণাচল প্রদেশ’ লেখা থাকায় ভারতীয় পাসপোর্টটিকে তারা ‘অবৈধ’ মনে করছে, কারণ তাদের দাবি—অরুণাচল নাকি চিনের অংশ।
এরপর পেমার পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাঁকে বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়। তাঁকে খাবার বা জল দেওয়া হয়নি, বিমানবন্দরের ভেতরে চলাফেরার অনুমতিও নিষিদ্ধ করা হয়। জাপানগামী বিমানে ওঠার সুযোগ যেমন denied হয়, তেমনই অন্যত্র যাওয়ার টিকিট কাটতেও দেওয়া হয়নি। শেষমেশ সাংহাইয়ে ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে তিনি দেশে ফেরেন।
পেমা পরে নিজের ভয়াবহ অভিজ্ঞতা লিখিতভাবে ভারতের প্রধানমন্ত্রীকে জানান এবং বেজিংয়ের কাছে আনুষ্ঠানিক জবাবদিহির অনুরোধ করেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “এই কূটনৈতিক ইস্যুতে সমর্থন জানিয়ে যারা কথা বলেছেন, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি এখানে নতুন এবং X-এ খুব সক্রিয় নই, কারণ আর্থিক পরিষেবা সংক্রান্ত কাজে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণকালীন দায়িত্বে আছি। তাই ট্রোলারদের জবাব দেওয়ার মতো অবসর সময় আমার নেই! সঠিক মানুষজন বিষয়টি ঠিকই বুঝবে।”
I would like to thank everyone speaking in support of this diplomatic issue and while I’m new here & not active on X it’s because I have a very high profile Full time position working in the financial services and don’t have idle time to answer trollers! The right people get it
— Pem Wang Thongdok (@wang_pem) November 25, 2025
And the ones who don’t get it are clearly not people I would engage with anyway! I don’t even live in India so any action that Indian govt takes will be for the benefit & pride of my fellow Indians and Arunachalis living here, not mine. We are one nation we stand for one another
— Pem Wang Thongdok (@wang_pem) November 25, 2025
এই অভিযোগ অস্বীকার করে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “সাংহাই বিমানবন্দরে সীমান্ত কর্তৃপক্ষ আইন মেনে একজন ভারতীয় তরুণীকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাঁর স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে।”
সঙ্গে তিনি আরও দাবি করেন, “জাংনান (অরুণাচল প্রদেশ) চিনের ভূখণ্ড, ভারত তা অবৈধভাবে দখল করে রেখেছে।”
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,“অরুণাচলের এক ভারতীয় নাগরিকের কাছে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও তাঁকে আটক করা আন্তর্জাতিক বিমান চলাচল নিয়মের সরাসরি লঙ্ঘন।”
তিনি আরও জানান, চিনের আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে এবং এখন পর্যন্ত বেজিং কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
❤ Support Us






