Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৫, ২০২৫

৭ রানে ৫ উইকেট অস্মিতার, মুর্শিদাবাদ কুইন্সকে ৭ উইকেটে উড়িয়ে দিল হাওড়া ওয়ারিয়র্স

আরম্ভ ওয়েব ডেস্ক
৭ রানে ৫ উইকেট অস্মিতার, মুর্শিদাবাদ কুইন্সকে ৭ উইকেটে উড়িয়ে দিল হাওড়া ওয়ারিয়র্স

বেঙ্গল প্রো টি২০ লিগে সেরা বোলিং অস্মিতা দাসের। ৭ রানে তুলে নিলেন ৫ উইকেট। ব্যাট হাতে জ্বলে উঠলেন ধারা গুজ্জরও। মহিলাদের ম্যাচে হাওড়া ওয়ারিয়র্স একপেশে ম্যাচে ৭ উইকেট উড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদ কুইনন্সকে।
প্রথমে ব্যাট করে মুর্শিদাবাদ কুইন্স ১৮.‌৫ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ২৫ রান করেন প্রতিভা রানা। দুরন্ত বোলিং করে ৭ রানে ৫ উইকেট তুলে নেন অস্মিতা দাস। জবাবে ব্যাট করতে নেমে ১৯.‌১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান তুলে ম্যাচ জিতে নেয় হাওড়া ওয়ারিয়র্স। ৪৫ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন ধারা গুজ্জর। অঙ্কিতা চক্রবর্তী করেন ২২ রানে।
মহিলাদের অন্য ম্যাচে, হারবার ডায়মন্ড ৪৯ রানে হারিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে। রূপল তেওয়ারির দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে হারবার ডায়মন্ড। ৫৮ বলে ৭৪ রান করেন রূপল তেওয়ারি। জবাবে ১৭.‌৪ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় মেদিনীপুর উইজার্ডস। ৭ রানে ২ উইকেট নেন রূপল। রাঢ় টাইগার্স ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে শিলিগুড়ি স্ট্রাইকার্সকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯৫/‌৮ তোলে শিলিগুড়ি। জবাবে ১৪.‌৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাঢ় টাইগার্স (‌৯৬/‌০)‌। ৪৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন বৃষ্টি মাঝি।
পুরুষদের লিগে হারবার ডায়মন্ড ৩ উইকেটে হারিয়েছে হাওড়া ওয়ারিয়র্সকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তোলে হাওড়া ওয়ারিয়র্স। শাকির হাবিব গান্ধী করেন ২৯ রান, অগ্নিশ্বর দাস করেন ২২। প্রদীপ কুমার ও বিশাল ভাটি ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯.‌২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হারবার জায়মন্ড (‌১৩৮/‌৭)‌। বাদল সিং বলীয়ান করেন ২৯, প্রয়াস রায় বর্মন ২৮। শুভম সরকার ১৭ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। সক্ষম শর্মা ও শ্রেয়ান চক্রবর্তী ২টি করে উইকেট নেন।
পুরুষদের অন্য ম্যাচে, স্ম্যাশার্স মালদা ৩ উইকেটে হারিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মেদিনীপুর তোলে ১৫৮/‌৭। ৩৫ বলে ৫১ রান করেন বিবেক সিং। রণজ্যোত সিং খাইরা করেন ৩১। জবাবে, শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মালদা (‌২০ ওভারে ১৫৯/‌৭)‌। ২৯ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাজ কৃষ্ণ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!