- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৩, ২০২৪
মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দক্ষিণ কোরিয়াকে ৩–২ ব্যবধানে হারাল ভারত
মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিকে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই হারিয়েছিল মালয়েশিয়াকে। দ্বিতীয় ম্যাচে হারিয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে। যদিও কোরিয়ার বিরুদ্ধে ভারতের জয় সহজে আসেনি। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে ভারতকে ৩–২ ব্যবধানে জয় এনে দেন দীপিকা।
প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল গতবারের চ্যাম্পিয়ন ভারত। শুরু থেকেই দাপট ছিল ভারতের। কোরিয়া রক্ষণাত্মক খেলার দিকে জোর দিলেও ভারতের আক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছিল। ম্যাচের ৩ মিনিটেই নবনীত কাউর ও সঙ্গীতা কুমারীর যুগলবন্দীতে এগিয়ে যায় ভারত। নেহার কাছ থেকে বল পেয়ে ডি বক্সের মধ্যে সঙ্গীতাকে বল বাড়ান নবনীত। রিভার্স হিটে গোল করে দলকে এগিয়ে দেন সঙ্গীতা।
২০ মিনিটে ব্যবধান বাড়ায় ভারত। সুনেলিতা টোপ্পোর থেকে বল পেয়ে বিউটি ডুংডুং ডান দিক দিয়ে সার্কেলে ঢুকে বল বাড়ান দীপিকাকে। তিনি খুব কাছ থেকে গোল করতে কোনও ভুল করেননি। দ্বিতীয়ার্ধে কিছুটা খেলায় ফেরা দক্ষিণ কোরিয়া। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৩৪ ও ৩৮ মিনিটে পরপর দুটি গোল করে দক্ষিণ কোরিয়ার হয়ে সমতা ইউরি লি ও ইউনবি চেওন। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে দুই দলই জয়সূচক গোলটি ছিনিয়ে নিতে মরিয়া ছিল। ম্যাচের ৫৭ মিনিচে ডি বক্সে নবনীতকে ফাউল করা হলে পেনাল্টি স্ট্রোক পায় ভারত। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দীপিকা দেশকে জয় এনে দেন। বৃহস্পতিবার ভারত খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েছিল ভারত।
❤ Support Us








