Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২২, ২০২৩

এক বল না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
এক বল না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে এক বল না খেলেও শেষ চারে গেল বেঙ্গল টাইগ্রেসরা। বৃষ্টির জন্য হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ পরিত্যক্ত। আইসিসি–র টি২০ ক্রমতালিকায় হংকংয়ের তুলনায় এগিয়ে থাকায় সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেল বাংলাদেশ।
হাংঝৌয়ের জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে বাংলাদেশ ও হংকং ম্যাচ হওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। ২ ঘন্টা অপেক্ষা করা হয়। কিন্তু বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আইসিসি–র ক্রমতালিকায় এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। আগের দিন ভারত–মালয়েশিয়া ম্যাচও বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। মালয়েশিয়ার তুলনায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। রবিবার ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
শুক্রবার অবশ্য দিনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। থাইল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। বৃষ্টির জন্য ম্যাচ ১৫ ওভারের করা হয়। ৭ উইকেটে ৭৮ রান তোলে থাইল্যান্ড। জবাবে ১০.‌৫ ওভারে ২ উইকেটে ৮৪ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। বৃহস্পতিবার পাকিস্তান–ইন্দোনেশিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচও বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!