Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৯, ২০২৩

‌শুটিংয়ে চারটি পদক এশার, সোনা জিতলেন পলক

আরম্ভ ওয়েব ডেস্ক
‌শুটিংয়ে চারটি পদক এশার, সোনা জিতলেন পলক

এশিয়ান গেমসে শুটিংয়ে পদক জিতেই চলেছে ভারত। শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে দেশকে সোনা এনে দিলেন পলক গুলিয়া। এই বিভাগে রুপোও ভারতের দখলে। রুপো জিতেছেন এশা সিং। চলতি এশিয়ান গেমসে দলগত ও ব্যক্তিগত ইভেন্ট মিলিয়ে এটা এশার চতুর্থ পদক।
১৭ বছর বয়সী পলক গুলিয়া খুব বেশিদিন শুটিংয়ে আসেননি। জাকার্তা এশিয়ান গেমসের পর তিনি শুটিং শুরু করেন। অল্পদিনের মধ্যেই তিনি নিজেকে একেবারে চূড়ায় নিয়ে গেছেন। এদিন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে প্রথম থেকেই এগিয়ে ছিলেন পলক। শেষ পর্যন্ত ২৪২.‌১ পয়েন্ট পেয়ে সোনা জেতেন। আর ২৩৯.‌৭ পয়েন্ট পেয়ে রুপো জেতেন এশা। এটা তাঁর চতুর্থ পদক। এর আগে দলগত বিভাগে একটা রুপো ও সোনা জিতেছেন। আর ২৫ মিটার পিস্তলে ব্যক্তিগত বিভাগে রুপো জিতেছিলেন।
এদিন দিনের প্রথম পদক এসেছিল শুটারদের হাত ধরে। মহিলাদের দলগত বিভাগে ১০ মিটার এয়ার পিস্তলে ভারতে রুপো এনে দেন এশা সিং, পলক গুলিয়া ও দিব্যা থাদিগোল। ১৭৩১ পয়েন্ট সংগ্রহ করে রুপো জেতে ভারত। এশা সিং ৫৭৯ স্কোর করেন, পলক করেন ৫৭৭ আর দিব্যার স্কোর ৫৭৫। ১৭৩৬ পয়েন্ট সংগ্রহ করে সোনা জিতেছে চীন।
রুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছে ভারত। দেশকে সোনা এনে দিয়েছেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, স্বপ্নিল কুসালে ও অখিল শেওরান। ১৭৬৯ পয়েন্ট সংগ্রহ করে সোনা জেতে বারত। এর মধ্যে স্বপ্নিল ও ঐশ্বর্য দুজনই ৫৯১ করে স্কোর করেন। অখিল করেন ৫৮৭।
এদিকে, টেনিসে পুরুষদের ডাবলসে সোনা অধরা থেকে গেল সাকেত মাইনেনি ও রামকুমার রামানাথনের কাছে। চাইনিজ তাইপের জেসন জুং ও সু ইউ সিউয়ের কাছে ৬–৪, ৬–৪ ব্যবধানে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় জুটিকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!