Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ২, ২০২৫

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর আদালতে

আরম্ভ ওয়েব ডেস্ক
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর আদালতে

বৃহস্পতিবার আবারও রাষ্ট্রদ্রোহ মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিনের আবেদনের শুনানি হয়। ৩০ মিনিট ধরে শুনানি চলার পর আদালত চিন্ময় রায়ের জামিন নামঞ্জুর করেন। জামিন না পাওয়ায় আরও বেশি সময় জেলে কাটাতে হবে চিন্ময় রায়কে।

গত ২৫ নভেম্বর চট্টগ্রামে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ অন্যান্য অভিযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইসকনের প্রাক্তন পুরোহিতকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২৫ অক্টোবর চট্টগ্রামের এক সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে একটি গেরুয়া পতাকা উত্তোলন করেছিলেন। পাশাপাশি তাঁর বক্তৃতাতেও উস্কানিমূলক বিদ্বেষ ভাষণ ছিল । এরপর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলা হয়। যা থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছিল।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় কৃষ্ণ রায়ের জামিনের আবেদনের শুনানি তাঁর হয়ে ১১ জন আইনজীবী অংশ নিয়েছিলেন। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে উপস্থিত আইনজীবীদের হুমকি দেওয়ায় এর আগে আদালতের শুনানি স্থগিত করতে হয়েছিল। ২০২৪ সালের ৩ ডিসেম্বর চট্টগ্রামের আদালত জামিনের আবেদনের শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছিল। কারণ প্রসিকিউশন সময় চেয়ে আবেদন জমা দিয়েছিল এবং হিন্দু সন্ন্যাসীর প্রতিনিধিত্ব করার জন্য কোনও আইনজীবী ছিল না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!