Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২৩, ২০২২

আজব কান্ড বাংলাদেশে!‌ হেড কোচকে ছাড়াই এশিয়া কাপে সাকিবরা!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করছে, হেড কোচের নাকি কোনও কাজ নেই। তাই এশিয়া কাপের আগে সরিয়ে দেওয়া হয়েছে রাসেল ডোমিঙ্গকে।

আরম্ভ ওয়েব ডেস্ক
আজব কান্ড বাংলাদেশে!‌ হেড কোচকে ছাড়াই এশিয়া কাপে সাকিবরা!

চিত্র সংগৃহীত

গোটা ক্রিকেটবিশ্ব যেখানে একদিকে হাঁটছে। উল্টোপথে বাংলাদেশ। সব শক্তিধর দেশেরই ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচের পাশাপাশি হেড কোচ রয়েছে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করছে, হেড কোচের নাকি কোনও কাজ নেই। তাই এশিয়া কাপের আগে সরিয়ে দেওয়া হয়েছে রাসেল ডোমিঙ্গকে। টি২০ ফর্ম্যাটে তিনি আর দলকে দেখাশোনা করবেন না। তবে টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানদের দায়িত্বে থাকবেন। অর্থাৎ হেড কোচ ছাড়াই এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।

আপাতত এবছর টি২০ বিশ্বকাপ পর্যন্ত এই ফর্ম্যাটে হেড কোচ রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের জন্য কয়েকদিন আগেই ভারতের শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল পরামর্শদাতা নিয়োগ করেছে বাংলাদেশ। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন জেমস সিডন্স, ফাস্ট বোলিং কোচের দায়িত্বে রয়েছেন অ্যালান ডোনাল্ড, স্পিনিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। এই কোচিং স্টাফরা শ্রীধরন শ্রীরামকে সাহায্য করবেন। শ্রীরাম যোগ দেওয়ার পরই ডোমিঙ্গোর ডানা ছাঁটা হয়েছে।

এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান সাংবাদিক সম্মেলন করে জানান, ‘‌টি২০ ফর্ম্যাটে হেড কোচের কোনও কাজ নেই। তাই ডোমিঙ্গকে রাখা হচ্ছে না। এশিয়া কাপে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচরাই দায়িত্ব সামলাবে। ডোমিঙ্গ শুধুমাত্র একদিনের ও টেস্ট ক্রিকেটের হেড কোচ হিসেবে থাকবে।’‌
২০১৯–এর আগস্টে রাসেল ডোমিঙ্গকে হেড কোচের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সময় তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি করা হয়েছিল। পরে ২০২৩–র নভেম্বর পর্যন্ত চুক্তি বাড়ানো হয়। চুক্তি শেষ হওয়ার আগেই তাঁর ডানা ছাঁটা হল। যদিও রাসেল ডোমিঙ্গ কোচের এই বিভাজনকে স্বাগত জানিয়েছেন।

ডোমিঙ্গ স্বাগত জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে ক্রমশ ক্ষোভ জমছে। ‘‌হেড কোচ নেই তো কী হয়েছে, আমি তো রয়েছি’‌, নাজমুল হাসান পাপনের এই মন্তব্য অনেকেই মেনে নিতে পারছেন না। এবার এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। ‘‌বি’‌ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ


❤ Support Us
error: Content is protected !!