Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৭, ২০২৩

এশিয়া কাপ আয়োজন নিয়ে পাকিস্তানের হাইব্রিড মডেল বাতিল ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়া কাপ আয়োজন নিয়ে পাকিস্তানের হাইব্রিড মডেল বাতিল ভারতের

এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেল মানতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। একটা দেশেই এশিয়া কাপ হোক, এমনই চায় ভারত। ২৮ মে আইপিএল ফাইনালের পরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বেশ কয়েকমাস ধরে বিভিন্ন সংবাদসূত্রে দাবি করা হচ্ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। হাইব্রিড মডেল অনুসারে ভারত এশিয়া কাপের ম্যাচ খেলবে নিরপেক্ষ দেশে। আর পাকিস্তানে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বাকি সব ম্যাচ। অর্থাৎ, একি সঙ্গে দুটি দেশে এশিয়া কাপ হবে। এই নিয়ে গত বছর থেকেই টানাপোড়েন চলছে। পাকিস্তান এবছর এশিয়া কাপের আয়োজক। কিন্তু গতবছর অক্টোবরেই ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ পরিস্কার জানিয়ে দিয়েছিলেন, রাজনৈতিক কারণে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এবছর এশিয়া কাপকে বেছে নিয়েছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দলগুলি। ৬ দেশীয় এশিয়া কাপে ভারত, পাকিস্তানের সঙ্গে একগ্রুপে রয়েছে নেপাল। অন্যগ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে উঠবে। সুপার ফোরের সেরা দুটি দল ফাইনাল খেলবে।
আইপিএলের ফাইনাল দেখার জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেদিনই তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে এশিয়া কাপের ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান এশিয়া ক্রিকেট কাউন্সিলেন প্রেসিডেন্ট জয় শাহ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!