Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ৭, ২০২২

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের মুকুট ঈশানের

বাবাই আমার ফ্লিম ইনস্টিটিউট বলেছেন ঈশান।

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের মুকুট ঈশানের

 ঈশান ঘোষের প্রথম ছবি ‘ঝিল্লি’ কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা আন্তজার্তিক ছবির পুরস্কার পেল । এই পুরস্কার শুধু ঈশান নন নতুন পরিচালকদের কাছে এক বড়ো প্রাপ্তি । গতানুগতিক ছবির থেকে সম্পূর্ণ ভিন্ন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবি। ধাপা চত্বর ঘিরে জঞ্জাল ও ময়লা কুড়োনিদের যাপন, স্বপ্নের গভীর ওঠানামাকে রিলের মধ্যে দিয়ে সকলের সামনে পরিবেশন করেছেন ঈশান। শহরের আবর্জনা ফেলার জায়গা ধাপার মাঠকে ঘিরে সিনেমার গল্প বোনা হয়েছে। বকুল, গুড্ডু, চম্পা, শম্ভু- প্রান্তিক মানুষগুলোর জীবন ও জীবিকা এখানেই। একদিন সেখানে গড়ে ওঠে বিলাস বৈভবের নতুন ঠিকানা। কীভাবে হারিয়ে যায় আসল মানুষেরা, খোয়া যায় তাঁদের বাঁচার রসদ? মরমী এই কাহিনি জীবন্ত হয়েছে একঝাঁক নতুন মুখের প্রাণবন্ত অভিনয়ে।

ছোটো থেকেই বাবা গৌতম ঘোষের ভিন্ন ধারার ছবি ঈশানকে ;আকর্ষণ করত। ২০১৫-তে ‘শঙ্খচিল’ ছবিতে ক্যামেরা কাজ নিঁখুত ভাবে সামলেছিলেন ঈশানই। তারও আগে থেকে পাশ্চাত্য এবং ভারতীয় ধ্রুপদ সঙ্গীত এবং বাদ্যযন্ত্র চর্চায় একনিষ্ঠ ঈশান। বাবাকে নানা কাজে সাহায্য করার পাশাপাশি নিজস্ব নির্মাণ নিয়েও ঈশান দিবা-রাত্রি স্বপ্নের জাল বুনতেন। সেই স্বপ্নেরই বাস্তব ঝিল্লি। ২০১৬-থেকেই বিষয়টি নিয়ে নানা ভাবে কাজ শুরু করেছিলেন ঈশান। ধাপায় যাতায়াত শুরু করে দেন । জঞ্জাল যাঁরা কুড়োন সরাসরি তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা করে তথ্য সংগ্রহ, তারপর রিসার্চ।

আনন্দিত ঈশান পুরস্কার হাতে নিয়ে বলেছেন,  বাবাই হল আমার ইন্ডস্ট্রি আর মা নীলাঞ্জনা হলেন আমার অনুপ্রেরণা। ছেলের পুরস্কার প্রাপ্তি  প্রসঙ্গে গৌতম ঘোষ বলেছেন ঈশান গতানুগতিক ছবি করেন নি, এটাই  আমার গর্বের বিষয় । আমি ওকে বরাবারই  শিখিয়েছি— আর্ম চেয়ারে বসে পরিচালনা না করে, মননের শক্তি এবং শারিরীক শক্তি দিয়ে কাজ কর। আমি চাই সিনেমা হলে ঝিল্লি রিলিজ করুক। দর্শকরা ছবিটা দেখুক । নতুন পরিচালকের কাছে এটা খুব বড় প্রাপ্তি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!