Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ৩, ২০২৫

‌অন্য উচ্চতায় ভুবনেশ্বর, স্পর্শ করলেন ব্রাভোর রেকর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
‌অন্য উচ্চতায় ভুবনেশ্বর, স্পর্শ করলেন ব্রাভোর রেকর্ড

বয়স বাড়লেও এখনও দক্ষতায় মরচে পড়েনি ভুবনেশ্বর কুমারের। এবার অন্য উচ্চতায় পৌঁছে গেলের ভারতের এই জোরে বোলার। আইপিএলের ইতিহাসে জোরে বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড স্পর্শ করে ফেললেন ভুবনেশ্বর। বুধবার গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের উইকেট তুলে নিয়ে এই নজির গড়লেন।

জোরে বোলারদের মধ্যে এতদিন এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন ডোয়েন ব্রাভো। ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আইপিএল খেলেছেন। ১৬১ ম্যাচে তুলে নেন ১৮৩ উইকেট। এবছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে খেলছেন ভুবনেশ্বর। বুধবার তাঁর বলে শুভমান গিলের ক্যাচ ধরেন লিয়াম লিভিংস্টোন। শুভমানকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাভোকে স্পর্শ করেন ভুবনেশ্বর। ১৮৩ উইকেটের মাইলস্টোনে পৌঁছতে ১৭৮ ম্যাচ লাগল ভুবির।

আইপিএলে জোরে বোলারদের মধ্যে উইকেট নেওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কারএই কিংবদন্তি জোরে বালার ১২২ ম্যাচে পেয়েছেন ১৭০ উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে যশপ্রীত বুমরা (১৬৫) ও উমেশ যাদব (১৪৪)। জোরে বোলারদের মধ্যে শীর্ষে ওঠা ভুবনেশ্বর সব মিলিয়ে আইপিএলে উইকেটশিকারিদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন। শীর্ষে যুজবেন্দ্র চাহাল (২০৬), দ্বিতীয় স্থানে পীযূষ চাওলা (১৯২)। ব্রাভো, ভুবনেশ্বরদের সঙ্গে তিনে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!