- এই মুহূর্তে দে । শ ভা | ই | রা | ল
- আগস্ট ৯, ২০২৩
মহিলা সাংসদদের দিকে ফ্লাইং কিস, রাহুলের বিরুদ্ধে স্পিকারকে নালিশ জানালেন স্মৃতি ইরানি
রাহুল গান্ধির সাংসদ পদ হারাতে হয়েছিল মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে সংসদে ফেরার অনুমতি তিনি পেয়েছেন। তবে সংসদে ফের প্রবেশের দ্বিতীয় দিনেই নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। রাহুলের বিরুদ্ধে বুধবার সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের সময়েই মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ আনলেন। রাহুলের বিরুদ্ধে স্মৃতির অভিযোগ, রাহুল মহিলা সাংসদদের লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন! তবে সংসদ টিভির ধারাবাহিক সম্প্রচারে এমন দৃশ্য নজরে আসেনি।
#WATCH | Union Minister and BJP MP Smriti Irani says, “I object to something. The one who was given the chance to speak before me displayed indecency before leaving. It is only a misogynistic man who can give a flying kiss to a Parliament which seats female members of Parliament.… pic.twitter.com/xjEePHKPKN
— ANI (@ANI) August 9, 2023
বুধবার লোকসভা অনাস্থা বিতর্কে উত্তপ্ত ছিল। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে নিজের বক্তব্যে নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। মোদিকে তিনি অহঙ্কারী রাবণের সঙ্গেও তুলনা করেন। বলেন, ‘‘বিজেপি মণিপুরকে খণ্ডিত করে ভারতমাতাকে খুন করেছে!’’ রাহুলের পরেই বলতে উঠে স্মৃতি অভিযোগ করেন, “ভাষণ শেষ করে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রাহুল গান্ধি মহিলা সাংসদদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছোড়েন।”
এই ঘটনার এখানেই শেষ করেননি স্মৃতি বা তাঁর সংসদীয় দল। স্মৃতি ওই অভিযোগ করার পরেই বিজেপির মহিলা সাংসদেরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিজেপির মহিলা সাংসদরা যান এবং রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, রাহুল বিজেপির মহিলা দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছেন। বিজেপির মহিলা সাংসদদের নিয়ে স্পিকারের ঘরে গিয়েছিলেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে। সংসদের ভিতরে সেই সূত্র ধরেই স্মৃতি ইরানি সংসদে বক্তব্য রাখার সময় রাহুলকে ‘নারীবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন।
তবে রাহুল উড়ন্ত চুম্বন ছুড়েছেন, এমন কিছু সংসদের বিতর্ক সংসদ টিভিতে সরাসরি সম্প্রচারে দেখা কিন্তু যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকের বক্তব্য, সভাকক্ষ থেকে রাহুল বেরিয়ে যাওয়ার সময় তাঁর হাতে থাকা কিছু নথিপত্র সংসদ ভবনের মেঝেতে পড়ে যায়। তা দেখে সরকার পক্ষের অনেকে হাসতে শুরু করেন। রাহুল নথিপত্র কুড়িয়ে নেওয়ার সময়েই নাকি ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে উড়ন্ত চুম্বন ছোড়ার ভঙ্গি করেছেন। ট্রেজারি বেঞ্চে যে হেতু বিজেপির মহিলা সাংসদেরাও ছিলেন, স্মৃতি ইরানি তখন সংসদে অনাস্থা বিতর্কে বলতেও শুরু করে দিয়েছেন, তাই তাঁরা রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্পিকারের ঘরে যান সদলবলে। রাহুলের বক্তব্যের পরে স্পিকার নিজের কক্ষে গিয়েছিলেন প্যানেলভুক্ত এক সাংসদকে সভা সামলানোর দায়িত্ব দিয়ে। বিজেপির মহিলা সাংসদদের এই অভিযোগে বলা হয়েছে, ‘‘কংগ্রেস নারী সশক্তিকরণের কথা মুখে বললেও দলের সাংসদের এই আচরণ প্রমাণ করে দিয়েছে আসলে তাদের মনের কথা কী।’’ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেই অভিযোগ জানাতে গিয়েছিলেন বাংলার সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তাঁর কথায়, ‘‘এর আগে রাহুল সংসদের ভিতরে চোখ টিপে অশালীন ইঙ্গিত করেছিলেন। এ বার ফ্লাইং কিস! সংসদের ভিতরে এই ধরনের অভব্যতা অতীতে কখনও হয়নি। আমরা স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।’’
তবে দেশে ও বিদেশে ফ্লাইং কিস কোনও অশালীন বিষয় বলে বিবেচিত হয় না বলেই সবাই জানেন। হাগ , ফ্লাইং কিস আমাদের দেশীয় সৌজন্য বিনিময়ের বার্তাবাহী না হলেও এখন দেশের সর্বত্র ফ্লাইং কিস ভারতীয়রাও করেন। তাই প্রশ্ন উঠছে এবার কি আদপকায়দা-র ওপরেও হাত চালাতে শুরু করল বিজেপি?
❤ Support Us






