Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৩, ২০২২

রুচিহীন মন্তব্যের জেরে আটক তেলেঙ্গানার বিজেপি বিধায়ক, সাসপেন্ড করল দল

আরম্ভ ওয়েব ডেস্ক
রুচিহীন মন্তব্যের জেরে আটক তেলেঙ্গানার বিজেপি বিধায়ক, সাসপেন্ড করল দল

তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংকে গ্রেফতার করেছিল তেলেঙ্গানা পুলিশ। অভিযোগ, রাজা পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে রুচিহীন মন্তব্য করেছিলেন। মঙ্গলবার সকালে রাজার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এই মন্তব্যের জেরে এবার দল থেকে সাসপেন্ড করা হল তাঁকে।এবিষয়ে একটি শোকজ নোটিশও দেওয়া হয়েছে রাজাকে।আত্মপক্ষ সমর্থনে দশ দিনের সময় দেওয়া হয়েছে টি রাজা সিংকে।

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন রাজা। সেই ভিডিও ঘিরেই উত্তেজনা তৈরি হয় । পুলিশের নানা দপ্তর ঘিরে বিক্ষোভ দেখান মুসলিম ধর্মাবলম্বীরা । তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, রাজার বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয় ।বিষয়টি স্পর্শকাতর। ব্যাপক উত্তেজনা তৈরির আশঙ্কা থেকে তাঁকে আটক করেছে পুলিশ।

ভিডিয়োটি সম্পর্কে আত্মপক্ষ সমর্থনে রাজা জানিয়েছেন, স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করেই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি । কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না তাঁর। নিজের গ্রেফতারি প্রসঙ্গে  তিনি বলেছেন, কোনও সম্প্রদায়ের নাম উল্লেখ করে আমি ভিডিও বানাইনি । এই ভিডিওটির দু’টি ভাগ রয়েছে । কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ভাগ প্রকাশ করার পরিকল্পনা ছিল তাঁর ।

সোমবার ভিডিওটি প্রকাশ্যে আসতেই হায়দরাবাদের পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার দায়ে, রাজাকে গ্রেফতারের দাবিতে শুরু হয় আন্দলোন । স্থানীয় পুলিশের তরফে বলা হয়েছে, বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি আমরা। আপাতত বিজেপি বিধায়ক টি রাজা সিংকে আটক করা হয়েছে। কোন কোন ধারায় মামলা দায়ের করা হবে, সেই বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে।

দুবারের বিধায়ক রাজার বিরুদ্ধে আগেও উসকানি এবং প্ররোচনার অভিযোগ উঠেছে। গত শুক্রবারও কমেডিয়ান মুনাওয়ার ফারুকির শোয়ে প্রায় পঞ্চাশ জন সমর্থককে নিয়ে হট্টগোল বাঁধিয়ে ছিলেন রাজা। পরে পুলিশি হস্তক্ষেপে শো নির্বিঘ্নে শেষ হয়। আপাতত রাজার ভিডিওটি পরীক্ষা করে দেখছেন পুলিশ আধিকারিকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!