Advertisement
  • দে । শ
  • মে ৩১, ২০২৪

নদীপথে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে ভোট গ্রহন কেন্দ্রে পৌঁছোলেন ভোটকর্মীরা

আরম্ভ ওয়েব ডেস্ক
নদীপথে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে ভোট গ্রহন কেন্দ্রে পৌঁছোলেন ভোটকর্মীরা

আর  মাঝে একটা দিন। পরশু ১ জুন , শনিবার শেষ দফার ভোট। টানা মাস তিনেকের প্রচারপর্ব শেষ। শুক্রবার সকাল থেকে ভোট কর্মীরা  রওনা দেবেন ভোট কেন্দ্রের উদ্দেশে। কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে বসিরহাট লোকসভা কেন্দ্রের ২ টি বিধানসভা ক্ষেত্র সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জে নদী পথে যেসব বুথে যেতে হবে সেই বুথগুলিতে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই ভোট কর্মীরা রওয়া দিলেন। নদী পথে এদিন ভোটকর্মীরা ভোটযন্ত্র সহ অন্যান্য  সরঞ্জাম এদিন বিকেলেই পৌঁছে যান ভোটকেন্দ্রে। উত্তর ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল এবং বসিরহাট মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রমারানি দত্ত জানান, নদীমাতৃক এলাকা বলেই এই ব্যবস্থা।

হিঙ্গলগঞ্জের ১০০ টি ও সন্দেশখালির ৭৮ টি দুই বিধানসভা এলাকায় মোট ১৭৮ টি বুথে বৃহস্পতিবার ভোটকর্মীরা পৌঁছেছেন। যেহেতু নদী পথে নৌকায় একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যেতে হবে সে কারণে সব ভোটকর্মীকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটে যাতে ভোটকর্মীদের সমস্যা পড়তে না হয় সেজন্য  এলইডি ইমার্জেন্সি লন্ঠনও দেওয়া হয়েছে বুথ গুলিতে। রাজ্য বিদ্যুৎ দপ্তর থেকে ওই বুথ গুলিতে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। এদিন সন্দেশখালির দক্ষিণ আখড়াতলা রবীন্দ্র শিক্ষা নিকেতন ও হিঙ্গলগঞ্জ আইটিআই কলেজে  ভোটগ্রহন কেন্দ্রে ভোট কর্মীরা জড়ো হন। সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী জওয়ান সহ তাঁদের ভোটগ্রহণ কেন্দ্রে পাঠানো হয়েছে। বুথ গুলিতে ১০০ শাতাংশ সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!