Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৮, ২০২৫

এসএসকেএম নয়, বেসরকারী হাসপাতালে ভরসা পার্থর। চিকিৎসার অনুমতি মিললেও খরচ বইতে হবে তাঁকেই।

আরম্ভ ওয়েব ডেস্ক
এসএসকেএম নয়, বেসরকারী হাসপাতালে ভরসা পার্থর। চিকিৎসার অনুমতি মিললেও খরচ বইতে হবে তাঁকেই।

চিত্র সংগৃহীত

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে আদালত। তবে সেক্ষেত্রে চিকিৎসার সব খরচ নিজেকেই বহন করতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৩ বছর ধরে জেলে রয়েছেন পার্থ। সম্প্রতি ফুসফুস ও কিডনির সমস্যাজনিত কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায়, আতালতে বেসরকারী হাসাপাতালে চিকিৎসা করানোর আর্জি জানিয়েছিলেন তিনি।

সোমবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে আদালত। তবে সেক্ষেত্রে চিকিৎসার সব খরচ নিজেকেই বহন করতে হবে। নিজের ঝুঁকিতেই তিনি অন্যত্র চিকিৎসা করাতে পারেন বলে নির্দেশ দেন বিচারক। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৩ বছর ধরে জেলে রয়েছেন পার্থ। গত ২০ জানুয়ারি ফুসফুস ও কিডনির সমস্যাজনিত কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জেল হাসপাতাল থেকে এসএসকেএমের আইসিইউতে ভর্তি করা হয়। দোদর্ণ্ডপ্রতাপ নেতার শারীরিক উন্নতি ঘটেনি, ফুসফুস ও কিডনির সমস্যার পাশাপাশি শরীরে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রাতে গোলমাল দেখা যায়।
এর মধ্যে “এসএসকেএম-এ থেকে আমি সুস্থ হচ্ছি না।” বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি হাসতালে চিকিৎসার আর্জি জানিয়েছিলেন তিনি। যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানেই যেন তাঁকে স্থানান্তরিত করা হয়। এই মর্মে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছেন পার্থর আইনজীবী। সেই আর্জি আদালতে গৃহীত হয়েছে। সূত্রের খবর, স্থানান্তরে যে আপত্তি নেই তা আদালতকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এস‌এসকেএম কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে মঙ্গলবারই মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে। এর প্রেক্ষিতে এসএসকেএম কর্তৃপক্ষের কাছে প্রাক্তন মন্ত্রীর মেডিক্যাল রিপোর্ট তলব করেছিল ব্যাঙ্কশাল আদালত।
এস এস কে এম হাসপাতালে এর আগে একাধিকবার ভর্তি হয়েছিলেন পার্থ। তাঁর ভর্তি থাকবার জন্য ইডির তরফে প্রশ্ন করা হয়েছিল, কেন এসএসকেএম হাসপাতালেই ভর্তি থাকতে চাইছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী? বিরোধীরা সমালোচনা করে বলেছিলেন ওটাই দুর্নিতিবাজদের ‘নিরাপদ আশ্রয়স্থল।’ এবার খোদ পার্থরই সরকারি হাসপাতালের প্রতি অনাস্থার কথা সামনে এলো। ২০২২ সালে কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেপ্তার হবার পর জেরার মুখে একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ভুবনেশ্বর এমসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিল ইডি। তাঁদের অভিযোগ ছিল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেতে চাইছেন প্রাক্তন মন্ত্রী।
হাসপাতাল সূত্রে খবর, পার্থর শারীরিক অসুস্থতা অনুযায়ী তাঁকে আর‌ও কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা করা প্রয়োজন ছিল। কিন্তু, চিকিৎসার সেই সময়কালে একটু আরাম চাইছেন পার্থ। আইসিইউতে তাঁর জন্য আলাদা কোনো সুবিধা দেয়নি এস‌এসকেএম। পার্থ নিজের উদ্যোগে কাউকে রাখবেন সেই অনুমতি দিতে নারাজ এসএসকেএম কর্তৃপক্ষ। চিকিৎসকদের একাংশের বক্তব্য, পার্থ সি-প্যাপ নিতে নারাজ। এইচআরসিটি করাতেও চাননি। এরকম পরিস্থিতিতে চিকিৎসকের কথা না শুনলে হিতে বিপরীত হতে পারে। জেল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের নানাবিধ শারীরিক অসুস্থতার একটা কারণ হল তাঁর খাদ্যাভ্যাস। এই বয়সেও সংযমের অভাব রয়েছে বলে জেল কর্মীদের একাংশের মত। খাদ্যরসিক বলে পরিচিত পার্থ, জেলের মধ্যেও দেদার মাটন, চিংড়ি খাচ্ছিলেন বলে জানা গেছে।

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট গত ১৩ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দেবার নির্দেশ দিয়েছিল। ফেব্রুয়ারিতে কেসের চার্জ গঠন ও সাক্ষীদের বয়ান রেকর্ড হয়ে গেলে তাঁর জামিন পাবার কথা। কিন্তু সিবিআইয়ের আলাদা একটি মামলায় এখনো জামিন হয় নি তাঁর। তাই আপাতত মুক্তির আশা নেই। এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি সবার সুযোগই শুধু থাকলো তাঁর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!