Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৪, ২০২৪

শুভেন্দুর পক্ষেই হাইকোর্টের রায়, রাজভবন দরবারে রইল না বাধা

আরম্ভ ওয়েব ডেস্ক
শুভেন্দুর পক্ষেই হাইকোর্টের রায়, রাজভবন দরবারে রইল না বাধা

গতকাল রাজভবনে প্রবেশের পথে বাধা পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। আজ দুপুরে সেই মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা দুই পক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রায় দিয়েছেন যে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে শুভেন্দু অধিকারীকে আর আটকাতে পারবেনা পুলিশ।

গতকাল ভোট পরবর্তী হিংসার কারণে ‘ঘরছাড়া’ প্রায় ২০০ জন মানুষকে নিয়ে রাজভবন অভিযান করেন শুভেন্দু অধিকারী। কিন্তু কলকাতা পুলিশের কর্তব্যরত কর্মীরা তাঁকে আটকে দেন । তিনি পুলিশের বিরুদ্ধে ‘অতি সক্রিয়তা’র অভিযোগ আনেন। সংবাদমাধ্যমের সামনে তিনি কলকাতার নগরপালসহ পুলিশের একাংশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন । আজ সেই মামলায় রায় তাঁর পক্ষেই মত দিয়েছেন বিচারপতি সিনহা। রাজ্যের আইনজীবীর বক্তব্য ছিল, রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই সেখানে জমায়েত নিষিদ্ধ। পাল্টা বিচারপতি জানতে চান, রাজ্যপাল কি গৃহবন্দী রয়েছেন? রাজ্যের আইনজীবীর কাছে নেতিবাচক উত্তর পেয়ে তিনি বলেন্ যে, রাজভবনে যাওয়ার জন্য কার অনুমতি প্রয়োজন? পুলিশের নাকি স্বয়ং রাজ্যপালের? বিচারপতির প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী জানান, বিরোধী দলনেতা পুলিশের কথা মানতে চাননি। সেই মর্মে সি সি টি ভি ফুটেজও দাখিল করা হয়। পাল্টা শুভেন্দুর আইনজীবী জানান, ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা। রাজভবনের সামনে যখন তৃণমূলের অবস্থান থাকে তখন পুলিশের এই ১৪৪ ধারার কথা মনে থাকেনা। তখন তাঁরা নিষ্ক্রিয় থাকেন।

দু পক্ষের মত শুনে বিচারপতি অমৃতা সিনহা রায় দেন যে, রাজ্যপালের সঙ্গে শুভেন্দু দেখা করতে পারবেন। এ ব্যাপারে পুলিশকেই পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এছাড়া বিরোধী দলনেতাকে নির্দেশ দেওয়া হয়েছে , দেখা করার দিন তাঁর গাড়ি ছাড়া আর যে সমস্ত গাড়ি রাজভবনের উদ্দেশ্যে যাত্রা করবে ,সেগুলির নম্বর পুলিশকে জানাতে হবে। যারা সাক্ষাৎ করবেন তাঁদের নামও পুলিশকে অগ্রিম জানিয়ে রাখতে হবে। তবে এই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। ৬ সপ্তাহ পর আবার হাইকোর্টে এই মামলাটির হেয়ারিং হবে বলে জানা গেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!