Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ৬, ২০২৫

কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন জাস্টিন ট্রুডো

আরম্ভ ওয়েব ডেস্ক
কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে চলেছেন জাস্টিন ট্রুডো। দ্রুতই তিনি দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করতে পারেন। “দ্য গ্লোব” ও “মেইল” রবিবার তিনটি সূত্রের কথা তুলে ধরে এ খবর জানিয়েছে।

সূত্রগুলি গ্লোব এবং মেইলকে জানিয়েছে, ট্রুডো কখন প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করবেন, তা নিশ্চিত নয়। তবে তারা আশা করেন যে বুধবার মূল জাতীয় ককাস বৈঠকের আগে ট্রুডো নিজের পরিকল্পনার কথা জানাবেন। কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য এই ব্যাপারে কিছু জানায়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, ট্রুডো দ্রুত সরে যাবেন, নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনও স্পষ্ট নয়।

২০১৩ সালে পার্টি যখন গভীর সমস্যায় পড়েছিল, এবং প্রথমবারের মতো হাউস অফ কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। তখন ট্রুডো লিবারেল নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ট্রুডোর প্রস্থান এমন এক সময়ে যখন অক্টোবরের আসন্ন নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে পর্যুদস্ত হতে পারে। ট্রুডোর পদত্যাগের ফলে আগামী চার বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে মোকাবিলা করতে সক্ষম একটি সরকার স্থাপনের জন্য দ্রুত নির্বাচনের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ট্রুডো, অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্কের সাথে আলোচনা করেছেন যে তিনি অন্তর্বর্তীকালীন নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে ইচ্ছুক কিনা।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!