Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৩

টাকার বিনিময় সংসদে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্ত শুরু মহুয়া মৈত্রর বিরুদ্ধে

আরম্ভ ওয়েব ডেস্ক
টাকার বিনিময় সংসদে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্ত শুরু মহুয়া মৈত্রর বিরুদ্ধে

সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধ সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করল। লোকসভার এথিক্স কমিটি লোকপালের কাছে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল। লোকপাল মহুয়ার নামে যে তথ্যএথিক্স কমিটি থেকে পেয়েছে, সেই তথ্য সিবিআইকে পাঠায়, তার ভিত্তিতেই সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করল সিবিআই।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ আনেনে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এই অভিযোগের পর দেশ জুড়ে তুমুল আলোচনা শুরু হয়ে যায়, উত্তাল হয় জাতীয় রাজনীতি। যদিও অভিযোগকে কেন্দ্রে দুই পক্ষই প্রতিদিন একে অপরের বিরুদ্ধে নিত্য নতুন অভিযোগ করেছেন। এই বিষয়টি লোকসভার এথিক্স কমিটিতে নালিশ আকারে যায়। এথিক্স কমিটি দুবার মহুয়াকে ডেকে পাঠায়, প্রথমবার মহুয়া তাঁকে অপ্রাসঙ্গিক ও অপমানজনক প্রশ্ন করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে বেরিয়ে আসনে। এরপর  তৃণমূল সাংসদ মহুরায় বিরুদ্ধে একটি চিঠি লোকপালে পাঠালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ওই চিঠিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেন  যে টাকার বিনিময়ে প্রশ্ন করার সমস্ত প্রমাণ তাঁর কাছে আছে।

সংসদের লগিং আইডি বাইরের লোককে দিয়ে এবং দর্শন হীরানন্দানির হয়ে আদানির বিরুদ্ধে প্রশ্ন করে মহুয়া মৈত্র ২ কোটি টাকা পেয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ। নিশিকান্ত বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই তাঁকে ঘুষের বিনিময়ে প্রশ্নের কথা বিস্তারিত জানিয়েছেন। এখানেই থেমে থাকেননি বিজেপি সাংসদ। চিঠিতে সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্ত দেহদ্রাইয়ের উদ্ধৃতি তুলে ধরে জানিয়েছেন যে তাঁর কাছে বিস্তারিত তথ্য আছে কোথায় এবং কীভাবে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে প্রশ্নে বিনিময়ে ঘুষ নিয়েছিলেন তৃ্ণমূল সাংসদ। নিশিকান্ত অভিযোগ করে বলেন,মহুয়ার এই কাজের জন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!