Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১৯, ২০২৩

অভিষেককে আটকালে আমি যাব নবজোয়ার যাত্রায়। বিজেপি অভিষেককে ভয় পায় : মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেককে আটকালে আমি যাব নবজোয়ার যাত্রায়। বিজেপি অভিষেককে ভয় পায় : মমতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডাকার পর সিবিআই, ইডি, বিজেপিকে লাগামছাড়া আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পাত্রসায়রের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেননি। তিনি সিবিআইর ডাকে জেরায় হাজিরার জন্য সোনামুখীর সভা শেষে কলকাতায় রওনা হয়েছেন। তাই পাত্রসায়রের জনসভায় ভার্চুয়ালি কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেন। তৃণমূলনেত্রী বলেন,”অভিষেককে আটকালে আমি যাব নবজোয়ার যাত্রায়। বিজেপি অভিষেককে ভয় পায়। তাই এসব করছে।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপিকে দেশছাড়া না করে থামব না। এই লড়াই চলবে। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায়। তৃণমূলের পরিবারের সদস্য হচ্ছে জনগন। জনগনের রক্ত তৃণমূলের পরিবারে আছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বক্তব্যের প্রতিটি ছত্রে বুঝিয়ে দেন, বিজেপি দেশের বিরোধীশক্তিকে সহ্য করতে না পেরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা লেলিয়ে দিচ্ছে। কিন্তু এসব তর্জন,গর্জন করে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না বলেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দেন।
তাঁর এদিনের ভার্চুয়াল ভাষণের মূল কেন্দ্র অভিষেক এবং সিবিআই হলেও তিনি পঞ্চায়েত ও আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই বক্তব্য রাখেন। তিনি বলেন, “মানুষের জন্য তৃণমূল সরকার সাধ্যের বাইরে গিয়ে কাজ করছে। আগামীদিনে আরও করবে। কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। তৃণমূল রাজ্যে শান্তি ফিরিয়েছে। সারা রাজ্য জুড়ে সিপিএমের অত্যাচার মানুষ দেখেছে। এখন রাতে রাস্তায় মানুষ বেরোতে পারে। আগে তা পারত না। সিঙ্গুর ,নন্দীগ্রাম কেউ ভুলে গেছে?” এর পরই তৃণমূলনেত্রী বলেন, “দেউচাপাচামি হবে। ওখানে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এভাবে নবজোয়ার রোখা যাবে না। বিজেপি যদি ভেবে থাকে নবজেয়ারকে নবভাটা করবে তাহলে ভুল ভেবেছে। অভিষেককে আটকালে আমি নবজোয়ারে যাব। নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব। বিজেপি,কংগ্রেসকে তৃণমূল ভয় পায় না।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!