- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৬, ২০২২
৮০-তেও তারুণ্যের জয়গান। বিশ্ব রেকর্ড গড়ে নজির দুই প্রবীণের।
বয়সের ভারে নূহ্য নয় বরং তাকে চ্যালেঞ্জ জানিয়েই জীবনের জয়গানে অশতিপর দুই বরিষ্ঠ। একজন পায়ে হেঁটে অন্যজন একা মহাসমুদ্রে তরী ভাসিয়ে গড়লেন রেকর্ড। বয়সের সংখ্যাতত্ত্বে নয়, মনের তারুণ্যেই নজির গড়ছেন প্রবীণরা।
১৯৬২ সালে পৃথিবীর প্রথম অভিযাত্রী হিসাবে একা প্রশান্ত মহাসাগর পার করার রেকর্ড গড়েছিলেন তিনি। ৬০ বছর পর নিজের রেকর্ডকেই চ্যালেঞ্জ জানালেন আবার। বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে রেকর্ড গড়লেন জাপানি অভিযাত্রী কেনিচি হোরি। গত মার্চে সান ফ্রান্সিসকো শহর থেকে মাত্র ১৯ ফুট লম্বা সান্তরি মারমেড ৩ নামক ইয়টে চেপে জাপানের উদ্দেশে রওনা দেন কেনিচি। প্রশান্ত মহাসাগর পার করে দেশে পৌঁছতে তাঁর সময় লাগল ৬৯ দিন। প্রবল ঝড় আর মহাসাগরের বিপ্রতীপ স্রোত সবই দক্ষ হাতে সামলেছেন কেনিচি। গোটা যাত্রায় শুধু চোখের ড্রপ আর ব্যান্ডেড ছাড়া আর কোনও ওষুধের দরকার পড়েনি তাঁর। জাপানের শিন নিশিনোমিয়া বন্দরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন অসংখ্য মানুষ। কেনিচি বন্দরে পৌঁছতেই উল্লাসে ফেটে পড়েন তাঁরা। তবে এখানেই ক্ষান্ত হতে চান না তিনি। সংবাদমাধ্যমকে কেনিচি জানিয়েছেন, ভবিষ্যতে আরও অভিযানে যেতে চাই । কেনিচির এই তীব্র প্রাণশক্তির রহস্য জানতে চান সাংবাদিকরা, তাঁর স্বহাস্য উত্তর প্রবল ইচ্ছাশক্তি আর জীবনের প্রতি অগাধ ভালোবাসা।
উল্লেখ্য, ১৯৭৪ সালে একটি ইয়াটে করে বিশ্বপরিক্রমাও করেন তিনি।
অন্যদিকে বাংলার প্রান্তিক এক বিদ্যাঙ্গনের প্রাক্তন প্রধান শিক্ষিকাও অণিমা তালুকদার গড়লেন বিশ্ব রেকর্ড। সিঙ্গাপুরের মাটিতে ২০০ মিটার হেঁটে দেশের নাম উজ্জ্বল করলেন ৭৯ বছরের যুবতী। প্রাক্তন স্কুল শিক্ষিকা অণিমাদেবীও থামতে চান না, এগিয়ে চলাই তাঁর স্বপ্ন । রবিবার সিঙ্গাপুরে বয়স্কদের হাঁটা প্রতিযোগিতায় সাত দেশের ৯ প্রতিযোগীকে হারিয়ে প্রথম হলেন । বয়স্কদের ২০০ মিটার দৌঁড়ে তিনিই প্রথম থেকে প্রথমে । গত ৪ আর ৫ জুন ১২৬৩ ইভেন্টে ৬২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন । ভারতের হয়ে ৪৩ জন অ্যাথলিক ছিলেন সিঙ্গাপুরের মঞ্চে। প্রথম হয়ে অণিমাদেবী বলেন, বয়স সংখ্যা মাত্র। নিজেকে তরতাজা রাখতে সকাল -সন্ধ্যে হাঁটি । হাঁটাই আমার মহৌষধ । দিনে অন্তত কুড়ি মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে সকলকে । ‘
দুই জীবনযোদ্ধার ইচ্ছাশক্তি আর প্রাণের স্ফূরণ আবারও প্রমাণ করল বয়স সংখ্যামাত্র। আশিতে আসিলেও মনের তারুণ্য তাঁরা চির নবীন।
❤ Support Us








