Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৩, ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়েল মাদ্রিদ, হেরে সঙ্কটে ম্যান সিটি

আরম্ভ ওয়েব ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়েল মাদ্রিদ, হেরে সঙ্কটে ম্যান সিটি

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রিয়েল মাদ্রিদ। আগের দিন বেনফিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই করে জিততে হয়েছিল স্পেনের আর এক ক্লাব বার্সিলোনাকে। রিয়েল মাদ্রিদ অবশ্য সহজেই উড়িয়ে দিল সালজবার্গকেচ ম্যাচের ফল ৫–১। জোড়া গোল করে রিয়েল মাদ্রিদের জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র ও রড্রিগো। একটা গোল করেন কিলিয়ান এমবাপে। সালজবার্গরে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল রিয়েল মাদ্রিদ।
শুরুর দিকে তেমন ছন্দে না থাকলেও খেলা যত এগিয়েছে, নিজেদের মেলে ধরে রিয়েল মাদ্দিদ। ২৩ মিনিটে দারুণ এক আক্রমণে ভিনিসিয়াসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রড্রিগো। ৩৪ মিনিটে জুড বেলিংহামের অসাধারণ এক ব্যাকহিল থেকে তিনিই ব্যবধান বানান। বিরতিতে ২–০ ব্যবধানে এগিয়ে থিল রিয়েল মাদ্রিদ।
বিরতির পর সালজবার্গকে কোনো সুযোগই দেননি ভিনিসায়াসরা। ৪৮ মিনিটে সালজবার্গ গোলকিপার জেনিস ব্লাচউইচের পা থেকে বল কেড়ে নিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন কিলিয়ান এমবাপে। এরপর ভিনিয়িয়াসের ঝলক। ৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে ৪–০ ব্যবধানে এগিয়ে দেন। দুর্দান্ত এক প্রতি–আক্রমণ থেকে ৭৭ মিনিটে দলের হয়ে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস। শেষ দিকে একটা গোল পরিশোধ করে সালজবার্গ। এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ১৬ নম্বরে উঠে এসেছে রিয়েল মাদ্রিদ। পাশাপাশি নকআউটে খেলাও নিশ্চিত করেছে।
অন্য ম্যাচে, ২ গোলে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ৪–২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে পিএসজি। এই জয়ে শেষ ষোলোর আশা দারুণভাবে বাঁচিয়ে রাখল পিএসজি। পয়েন্ট তালিকায় ২৬ নম্বর থেকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে এল তারা। অন্যদিকে, খাদের কিনারে ম্যান সিটি। বায়ার্ন মিউনিখকে হারিয়ে অঘটন ঘটিয়েছে ফেইনুর্দ। ৩–০ ব্যবধানে তারা হারিয়েছে বায়ার্নকে। একই ব্যবধানে ডায়নামো জাগরেভকে হারিয়েছে আর্সেনাল। ইন্টার মিলান ১–০ ব্যবধানে হারিয়েয়ে স্পার্টাকে। অন্যদিকে, এসি মিলানও একি ব্যবধানে হারিয়েছে জিরোনাকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!