Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৮, ২০২৩

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরাজয়

আরম্ভ ওয়েব ডেস্ক
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরাজয়

জয়ের জন্য সামনে ২২৭ রানের লক্ষ্য। প্রথম ওভারেই আউট বিরাট কোহলির মতো ব্যাটার। তা সত্ত্বেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুরন্ত ব্যাটিং করেও দলকে জেতাতে পারলেন না গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডুপ্লেসি। বেঙ্গালুরু হারল ৮ রানে। দুরন্ত ব্যাটিং করে চেন্নাইকে ২২৬/‌৬ রানে পৌঁছে দিয়েছিলেন ডেভন কনওয়ে ও শিবম দুবে। জবাবে ২১৮/‌৮ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। তৃতীয় ওভারে ঋতুরাজ গায়কোয়াড়কে (‌৩)‌ তুলে নেন মহম্মদ সিরাজ। এরপর চেন্নাইকে টেনে অজিঙ্কা রাহানে ও ডেভন কনওয়ে। জুটিতে ওঠে ৭৪ রান। দশম ওভারেরাহানেকে (‌২০ বলে ৩৭)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ক্রিজে নেমে ঝড় তোলেন শিবম দুবে। কনওয়েও তান্ডব অব্যাহত রাখেন। ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে। ১৬তম ওভারের চতুর্থ বলে হর্ষাল প্যাটেলের বলে বোল্ড হন। ৪৫ বলে ৮৩ রান করেন কনওয়ে। পরের ওভারেই ফিরে যান শিবম দুবে। ২৭ বলে ৫২ রান করে ওয়েন পার্নেলের বলে আউট হন। অম্বাতি রায়ুডু (‌৬ বলে ১৪)‌, মইন আলি (‌৯ বলে ১৯)‌, রবীন্দ্র জাদেজাদের (‌৮ বলে ১০)‌ সৌজন্যে ২২৬/‌৬ রানে পৌঁছয় চেন্নাই।
জয়ের জন্য ২২৭ রানে লক্ষ্য যথেষ্ট কঠিনই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে।  প্রথম ওভারেই বিরাট কোহলিকে (‌৬)‌ হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। চতুর্থ বলে তাঁকে তুলে নেন আকাশ সিং। পরের ওভারেই মহীপাল লোমরোরকে (‌০)‌ ফেরান তুষার দেশপান্ডে। ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। ফাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের জুটি চাপ কাটিয়ে দলকে টেনে নিয়ে যান। ৩৬ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন ম্যাক্সওয়েল। ১৩ তম ওভারের প্রথম বলে তাঁকে তুলে নেন মহেশ থিকসানা। পরের ওভারেই ডুপ্লেসিকে ফেরান মহেশ থিকসানা। ৩৩ বলে ৬২ রান করে আউট হন ডুপ্লেসি।
পরপর দু’‌ওভারে ম্যাক্সওয়েল ও ডুপ্লেসি আউট হলেও রয়্যাল চ্যালেঞ্জার্সকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন দীনেশ কার্তিক ও শাহবাজ আমেদ। ১৬ তম ওভারের পঞ্চম বলে কার্তিক (‌১৪ বলে ২৮)‌ আউট হতেই জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বেঙ্গালুরুর। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। মাথেশা পাথিরানার বলে ওঠে ১০। ৪২ রানে পাথিরানা নেন ২ উইকেট। ৪৫ রানে ৩ উইকেট তুষার দেশপান্ডের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!