Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১১, ২০২২

উত্তরসূরি হিসেবে চন্দ্রচূড়ের নাম প্রস্তাব প্রধান বিচারপতি ললিতের

প্রধান বিচারপতি পদে তাঁর উত্তরসূরী হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেছেন উদয় উমেশ ললিত

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরসূরি হিসেবে চন্দ্রচূড়ের নাম প্রস্তাব প্রধান বিচারপতি ললিতের

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ শেষ হতে চলেছে উদয় উমেশ ললিতের। ৮ নভেম্বর তিনি অবসর নেবেন। তাঁর জায়গায় প্রধান বিচারপতির আসনে কে বসবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গেছে, প্রধান বিচারপতি পদে তাঁর উত্তরসূরী হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেছেন উদয় উমেশ ললিত। শীর্ষ আদালতের একটা বিশেষ বৈঠকে চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেন তিনি।

যদি উদয় উমেশ ললিতের কথা মেনে ডি.ওয়াই চন্দ্রচূড়ই এই পদে বসেন তাহলে তিনি হবেন দেশের সর্বোচ্চ আদালতের ৫০তম প্রধান বিচারপতি। তিনি এই পদে বসবেন ৯ নভেম্বর। এই পদে তিনি বহাল থাকবেন এর পর থেকে আগামী দুই বছরের কিছু বেশি সময়। ২০২৪ সালের ১০ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।

কেন্দ্রীয় আইন মন্ত্রক গত শুক্রবার প্রধান বিচারপতিকে চিঠি লিখে তাঁর উত্তরাধিকারীর নাম সুপারিশ করার জন্য অনুরোধ করেছিল। একটি বিরল পদক্ষেপ। এই পদক্ষেপের সময়টিও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ প্রধান বিচারপতি কলেজিয়াম, বিচারপতি নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের সংস্থার কোনও সভায় সভাপতিত্ব করতে পারবেন না কিংবা তাঁর উত্তরসূরির নাম ঘোষণা হওয়ার পরে কোনও নিয়োগ করতে পারবেন না। এই নিয়মের কথা তুলে ধরে বিচারপতি ললিত একসময় তাঁর পূর্বসূরি বিচারপতি এনভি রমনাকে দুটি নিয়োগ করতে বাধা দিয়েছিলেন। বিচারপতি ললিতে নেতৃত্বাধীন কলেজিয়াম সুপ্রিম কোর্টে চার বিচারপতির শূন্যপদ পূরণের জন্য সুপারিশ করতে পারে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!