Advertisement
  • টে | ক | স | ই বি। দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘ড্রাগন’ দেশের বসন্ত উৎসবে, এআই ‘মানুষ’-এর কুংফু প্রদর্শনী

আরম্ভ ওয়েব ডেস্ক
‘ড্রাগন’ দেশের বসন্ত উৎসবে, এআই ‘মানুষ’-এর কুংফু প্রদর্শনী

প্রাচীন ঐতিহ্য, সাংস্কৃতিক চেতনার সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন আজকের দুনিয়ার জন্ম দিতে পারে তার জলজ্যান্ত উদাহরণ চিন। ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় উৎপাদনে দেশটি বিশ্বের অগ্রদূত হিসেবে নিজেদের পরিচয় স্থাপন করছে। এবার চিনের বার্ষিক বসন্ত উৎসব ‘গালা’ সাক্ষী থাকল প্রযুক্তির এক অনন্য প্রদর্শনীর। মঞ্চে জীবন্ত মানুষসদৃশ এআই রোবটগুলো জটিল কুংফু প্রদর্শনের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকল গোটা বিশ্ব।

সিজিটিএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিট্রি রোবোটিক্স তৈরি কয়েক ডজন জি-১ রোবট বিশ্বের প্রথম পুরোপুরি স্বায়ত্তশাসিত কুংফু উপস্থাপন করেছে। তীক্ষ্ণ অবস্থান পরিবর্তন, নিখুঁত সমন্বয় আর দ্রুত স্থানান্তরের ক্ষমতা অবাক করার মতোই। এগুলিই রোবটের ভারসাম্য ও মোশন কন্ট্রোলে চিনের অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করে। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল এইচ-২ রোবট। বেইজিং এবং ইয়িউ শহরে এটি ‘গ্রেট সেজ’ বর্ম পরে রোবটিক কুকুরের ওপর দাঁড়িয়ে যে চাল দেখয়েছে দেখিয়েছিল, তা চিনের ঐতিহ্যবাহী মার্শাল আর্টসের সঙ্গে আধুনিক প্রযুক্তির এক চমকপ্রদ মিলন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের জন্য ‘গালা’ উৎসব শুধু বিনোদন ক্ষেত্র জন্য নয়, বরং শিল্প ও প্রযুক্তিতে নেতৃত্বের লক্ষ্য প্রদর্শনের একটি জাতীয় মঞ্চ। অনুষ্ঠানে অংশ নিয়েছিল উদীয়মান মানুষসদৃশ রোবট কোম্পানি গ্যালবট, নোএটিক্স, এবং ম্যাজিকল্যাব। অনুষ্ঠানের বিভিন্ন অংশে রোবটিক্সকে চিনের ঐতিহ্যবাহী পারফর্ম্যান্সের সঙ্গে মিলিয়ে দেখানো হয়েছে। বিশেষ একটি মার্শাল আর্টস সিকোয়েন্সে ডজনখানেক রোবট তলোয়ার, স্টাফ এবং নানচাকুসহ জটিল লড়াই উল্লেখযোগ্য।  রোবর্টের পাশাপাশি শিশু পারফর্মারদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও জীবন্ত করে তোলে। রোবটগুলো এমন ‘বক্সিং’ শৈলীর ডানপাশে দুলে ওঠা, পিছলে পড়ার মতো জটিল পরিস্থিতিতেও নিজেকে পুনঃস্থাপন করছিল তা প্রমাণ করে ‘ড্রাগনের দেশ’-এই মুহুর্তে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কতখানি এগিয়ে।

এই প্রদর্শনীর উদ্বোধনীতে উপস্থিত ছিল বাইটড্যান্সের এআই চ্যাটবট ‘ডুবার’।অভিনেতাদের সঙ্গে কৌতুক অভিনয়, গানের তালে নাচ অবলীলাক্রমে সবই চালিয়ে যাচ্ছিল নোএটিক্স রোবটরা। প্রযুক্তি পর্যবেক্ষক এভারিম ক্যানবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘স্থানগত নির্ভুলতা, তাল নিয়ন্ত্রণ এবং গতিশীল ভারসাম্য বজায় রেখে যেভাবে রোবটগুলো ‘পেশাদার’ কুংফু দেখিয়েছে, তা এককথায় অভূতপুর্ব। চিনের অন্যতম প্রতীক, ঐতিহ্যবাহী শিল্প কুংফু এখন আধুনিক এআই ও রোবট প্রযুক্তির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। গত বছর এ ধরণের রোবট প্রথমবার মঞ্চে উপস্থিত হয়েছিল। আর এ বছর তারা আরও যোগ্যতা অর্জন করল।’ বিশ্লেষকরা বলছেন, চিনের এ অনুষ্ঠান দেখিয়েছে কিভাবে মানুষসদৃশ রোবট গবেষণাগার থেকে সরাসরি সাংস্কৃতিক মঞ্চে প্রবেশ করছে। শতাব্দী প্রাচীন মার্শাল ট্র্যাডিশন আর রিয়েল-টাইম এআই-এর সমন্বয়ে, বসন্ত উৎসবের ‘গালা’ চিনের স্বয়ংক্রিয় ভবিষ্যতের এক উজ্জ্বল ছবি তুলে ধরেছে।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!