Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • অক্টোবর ১৪, ২০২৫

তাইওয়ানের আকাশসীমা এ জলপথে লাল ভ্রুকুটি । যুদ্ধের নয়া শঙ্কা ?

আরম্ভ ওয়েব ডেস্ক
তাইওয়ানের আকাশসীমা এ জলপথে লাল ভ্রুকুটি । যুদ্ধের নয়া শঙ্কা ?

তাইওয়ানের আকাশে লাল ভ্রুকুটি । চিনা যুদ্ধ বিমান, রণতরীর মহড়া দ্বীপরাষ্ট্রের সমুদ্র অঞ্চলে । সোমবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে তোলা হয়েছে এমনি অভিযোগ । দ্বীপটি শি জিনপিং শাসিত রাষ্ট্রের অবিচ্ছেদ্দ অংশ, বেইজিং এর এই দাবি বহুদিনের । এর আগেও তাইওয়ান প্রশাসন, চিনা সামরিক চোখ রাঙানির অভিযোগ তুলেছে । সোমবার আকাশ এবং জলপথে লালফৌজের অভিযানের পর, মঙ্গলবারও তার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ান সরকার । এবিষয়ে নিজেদের এক্সহ্যান্ডেলে পোস্ট করছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক ।

সোমবার, স্থানীয় সময় সকাল ৬টায় তাইওয়ান প্রণালীর উত্তর এবং দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণের আকাশসীমার ভেতরে ঢুকে পরে চিনা সামরিক বহর । দ্বীপরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, অযাচিত অনুপ্রবেশের জন্য যাথোচিত জবাব দিয়েছে সেদেশের নিরাপত্তাবাহিনী । ১২টি চিনা রণতরী এবং ৮টি যুদ্ধবিমানের কয়েকটি, তাইওয়ানের আকাশ এবং জলসীমা অতিক্রম করে হঠাৎই ঢুকে পরে । গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজরদারি এবং সামরিক প্রত্যুত্তর দিয়েছে সেদেশের প্রতিরক্ষা দফতর । তারা যে লালফৌজের আগ্রাসন নীতিকে ভালো চোখে দেখছে না, তাও স্পষ্ট করেছে নিজেদের বক্তব্যে । নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই অ্যান্টি মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম এবং ডুবো রণবহরকে শক্তিশালী করেছে ।

তাইওয়ান প্রণালী বরাবর পারমানবিক শক্তিরসম্পন্ন নৌবহর সাজিয়ে, তাইওয়ানকে জলপথে বিচ্ছিন্ন করবে, এই দাবিকে নস্বাৎ করেছে সেদেশের সংবাদপত্র তাইপেই টাইমসের এক প্রতিবেদনে । সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক দফতরের তরফে দাবি করা হয়েছে, শি জিনপিং এর সমরশক্তির এরূপ আস্ফালন অবাস্তব, কৌশলগত ভাবেও অসম্ভব । সম্প্রতি প্রতিরক্ষা বিষয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে, সেদেশের প্রতিরক্ষা গবেষকরা বলেছেন, তাইওয়ান প্রণালীকে অবরুদ্ধ করতে চিনা ডুবজাহাজের দীর্ঘদিনের অবস্থান কার্যত অসম্ভব । এটা ঠিক যে, পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবো রণতরীর জলের নীচের স্থায়িত্ব বেশি, কিন্তু তাতে সওয়ার সেনাকর্মীদের খাদ্য এবং যুদ্ধরসদের জন্য নিজেদের দেশে ফিরতেই হবে । আর চিন যদি এধরনের কোনো রণ পরিকল্পণা করে থাকে, তবে বিশ্বের কাছে তাদের আগ্রাসী চেহারা উন্মোচিত হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!