Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২, ২০২৩

ইস্টবেঙ্গলের হয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন খেলবেন আরো একবছর

আরম্ভ ওয়েব ডেস্ক
ইস্টবেঙ্গলের হয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন খেলবেন আরো একবছর

এই মরশুমে আইএসএলে চূড়ান্ত ব্যর্থ ইস্টবেঙ্গল। গোটা দলের ব্যর্থতার মাঝে একমাত্র উজ্জ্বল ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। সামনের মরশুমের জন্যও তাঁকে ধরে রাখল লালহলুদ। তাঁর সঙ্গে চূক্তি চূড়ান্ত হয়েছে। এদিনই তিনি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিয়েছেন।
২০২০–২১ মরশুমে ভারতে খেলতে এসেছিলেন ক্লেইটন সিলভা। তুলে নিয়েছিলেন বেঙ্গালুরু এফসি–র জার্সি। প্রথম দুই মরশুমে বেঙ্গালুরুর জার্সিতে দারুণ নজর কেড়েছিলেন। বেঙ্গালুরুর হয়ে মোট ১৬টি গোল করেছিলেন ক্লেইটন। বেঙ্গালুরুর জার্সি গায়ে তিনি দু–দুটি মরশুম খেলেন। ২০২০–২১ মরশুমে করেছিলেন ৭ গোল এবং ২০২১– ২২ মরশুমে করেছিলেন ৯ গোল।

আইএসএলে ক্লেইটন সিলভার কাছে সেরা মরশুম লালহলুদ জার্সি গায়ে ২০ ম্যাচে তিনি ১২ গোল করেছেন। চলতি আইএসএলে তিনিই সবথেকে বেশি বার ম্যাচের সেরার সম্মান পেয়েছেন। ক্লেইটন সিলভাই ইস্টবেঙ্গলের একমাত্র ফুটবলার যিনি চলতি আইএসএলে গ্রুপ পর্বে সবকটি ম্যাচে খেলেছেন।
গত মরশুমে তাঁর সঙ্গে এক বছরের চুক্তি করেছিলেন লালহলুদ কর্তারা। ব্রাজিলে পেশাদার ফুটবল শুরু করলেও মেক্সিকো, থাইল্যান্ড, চিনের বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন। একসময় তিনি বেকতেরো সাসানার জার্সি গায়েও খেলেছিলেন। থাইল্যান্ড ক্লাব ফুটবলে প্রথম বিদেশী ফুটবলার হিসেবে তিনি ১০০ গোল করার নজির গড়েছিলেন।

সামনের মরশুমে লালহলুদ জার্সিতে আবার খেলতে পারবেন ভেবেই খুশি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তিনি বলেন, ‘‌পরের মরশুমে ইস্টবেঙ্গলে থাকতে পেরে আমি খুবই খুশি। এবারের আইএসএলে সমস্যা নিয়েও বেশ কিছু দুর্দান্ত মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছি। আগামী মরশুমে দল হিসেবে আমরা অনেক উন্নতি করব। আশা করছি সামনের মরশুমে দলকে সাফল্য এনে দিতে পারব। জয় ইস্টবেঙ্গল।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!