- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২১, ২০২৫
‘বাংলায় মাফিয়াদের কোনো জায়গা নেই’ মালদার সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে ১২৩ টি প্রকল্পের উদ্বোধন ও ৭৬ টি প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই রাজ্যের মুখ্য সচিবের প্রশংসা করতে শোনা গেল তাঁকে। জেলার প্রশাসনিক ব্যাক্তিদের জনসংযোগ বাড়ানোর নির্দেশও দিলেন। রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের কথা বলতে গিয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার কথায় সরব হয়ে তিনি বলেছেন, কেন্দ্র আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। খাদ্যসাথী, স্বাথ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু, সুস্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্টুডেন্ট স্মার্ট কার্ড, পরিযায়ী শ্রমিক, বিড়ি শ্রমিকদের জন্য কাজ করছে রাজ্য সরকার। আগামী দিনে আরো নানান প্রকল্পের সুবিধা পাবে বাংলার মানুষ। মানুষকে একটু ধৈর্য ধরবার আবেদন করেছেন। তাঁর কথায়, ‘‘কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তিন বছর ধরে। গ্রামের রাস্তা তৈরির কাজ, ১০০ দিনের কাজ থেমে নেই। আবাসন যোজনায় ৪৭ লক্ষ বাড়ি করে দিয়েছি।
মালদহে সম্প্রতি খুন হয়েছেন ইংরেজবাজারের কাউন্সিলর দুলাল সরকার। এদিন সভায় উপস্থিত ছিলেন নিহত নেতার স্ত্রী চৈতালি সরকার। খুনের ঘটনা প্রসঙ্গে মমতা বলেছেন, বাংলায় মাফিয়াদের কোনো জায়গা নেই। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ‘ তাঁর কথায়, ‘‘যাঁরা মানুষকে ভালবাসেন তাঁরাই আমার স্বর্গ। যাঁরা সেবা করেন, যাঁরা গরিব মানুষকে কাছে টেনে নেন, তাঁরাই আমার ভালবাসা, আমার মানবিক দিক।’ বক্তব্যে উঠে এসেছে আরজিকর ঘটনায় গতকাল শিয়ালদহ কোর্টের রায়ের প্রসঙ্গ। তিনি বলেছেন, ‘আমি বলেছিলাম ফাঁসি চাই। যদি কেউ দানবিক, পাশবিক হয়, সমাজ মানবিক হতে পারে ? মা বোনেদের সম্মানের স্বার্থে মানবিক হতে হবে।’’ বিচারপিতির ‘বিরল থেকে বিরলতম ঘটনা নয়’ এই উক্তির সমালোচনা করে বলেছেন, এই ঘটনা রেয়ার, সেনসেটিভ, ভেরি ভেরি হেইনাস ক্রাইম।’ অপরাধ করে বেঁচে গেলে সে আবার অপরাধ করবে, অপরাধীকে প্রটেকশন দেওয়া আমাদের কাজ নয় মন্তব্য তৃণমূল সুপ্রিমোর। “যাবজ্জীবন মানে কী ? অনেকে তো প্যারোলে বেরিয়ে যায়। অন্যায়কে ক্ষমা করে দেব?” মন্তব্য করেছেন। বাংলায় নারী সুরক্ষার বিধানসভায় ‘অপরাজিতা বিল’ পাশ করালেও, কেন্দ্র অনুমোদন না দিয়ে আটকে রেখেছে বলে অভিযোগ তাঁর।
মালদা একদিকে বিহার-ঝাড়খণ্ড সীমান্তে, অপরদিকে বাংলাদেশের সীমান্ত। সীমানা দিয়ে যাতে কোনো সমাজবিরোধি বা জঙ্গি ঢুকে ঘুঘুর বাসা না বানাতে পারে সেদিকে প্রশাসন ও সাধারণ মানুষকে খেয়াল রাখতে বলেছেন। তবে সীমান্ত নিয়ে বিএসএফ ও বিজিবির সমস্যা হলে সেখানে না যাবার আবেদন রেখেন মুখ্যমন্ত্রী। দাঙ্গা লাগাবার চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না বলে বার্তা, তিনি বলছেন বাংলার মাটি সর্ব ধর্ম সমন্বয়ের মাটি। এখানে কেউ নিম্নবর্ণ নয়, সবাই সমান । তবে সীমান্তবর্তী মালদা জেলায় শিল্প ও বানিজ্য উন্নয়নের প্রবল সম্ভাবনা আছে বলে মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যেই ৫৭ হাজার ক্ষুদ্র শিল্প গড়ে উঠেছে । মালদার ইংলিশ বাজারে বায়ো মিথেন প্ল্যান্টের প্রসঙ্গ উত্থাপন করেছেন তিনি ।
❤ Support Us





