Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ১৭, ২০২৫

জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ। যাবেন মুখ্যমন্ত্রী, কি জানাল নবান্ন ?

আরম্ভ ওয়েব ডেস্ক
জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ। যাবেন মুখ্যমন্ত্রী, কি জানাল নবান্ন ?

নিউটাউনে ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার উদ্বোধন হতে চলেছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ভবনের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ১৫তম প্রয়াণ দিবসকেই গবেষনেকেন্দ্র উদ্বোধনের দিন হিসাবে বেছে নিয়েছিল রাজ্য সিপিআইএম।  সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কি না, কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। ধোঁয়াশা ছিল, তাঁকে আমন্ত্রণ জানানো হবে কি না ! ধোঁয়াশা সুকৌশলে রেখে দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন সংগঠিত করেছিলেন সেটি ছিল জ্যোতি বসুর বিরুদ্ধে। আবার কেন্দ্রে মন্ত্রী হয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রণাম করেছিলেন জ্যোতি বসুকে।  জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভবনে মুখ‌্যমন্ত্রী থাকাকালীন এবং পরবর্তী সময়ে জ্যোতি বসুর সঙ্গে যাঁদের রাজনৈতিক বা ব‌্যক্তিগত সুসম্পর্ক কিংবা সখ্য ছিল তাদের নানা ছবি এবং নথি থাকার কথা। সেই সূত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা। কারণ তিনি তখন রাজ্যের বিরোধী নেত্রী,  সাংসদ। জ্যোতি বসুর পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন। এই সময়েই যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  রাজনৈতিক উত্থানপর্ব শুরু হয়। সিঙ্গুর-নন্দীগ্রাম ঘটনাকে কেন্দ্র করে বামেদের ক্ষমতা থেকে সরিয়ে মুখ্যমন্ত্রী হন দাপুটে তৃণমূল নেত্রী।

বুধবার বামফ্রন্ট চেয়ারম্যন বিমান বসু বলেন, ‘‌যে বিষয়গুলি রেলিভেন্ট থাকবে সেগুলি নিশ্চয়ই থাকবে। ইরেলিভেন্ট বিষয় তো থাকে না। আজ অথবা কাল আমরা চলে যাব। কিন্তু সমাজ সভ্যতার প্রগতির ধারা চলবেই। তাই সেই সম্পর্কযুক্ত যে বিষয়গুলি আছে, তার সঙ্গে যে চরিত্রগুলি আছে, সেগুলি অবশ্যই গবেষণা কেন্দ্রের গ্রন্থাগার ও প্রদর্শনী কক্ষে থাকবে।’‌ উল্লেখ্য, আগস্ট মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা আয়োজন করেছিল সিপিএম। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি।

সিপিআইএম সূত্রে খবর, উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। কিন্তু নবান্নর তরফে জানানো হয়েছে আজকের ওই অনুষ্ঠানে থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের সভাপতি বিমান বসুর হাত ধরেই সূচিত হবে অনুষ্ঠান । সম্পাদক হিসাবে থাকবেন রবীন দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রকাশ কারাত, সূর্যকান্ত মিশ্র সহ একাধিক বাম নেতারা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!