Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৬, ২০২৫

বিএলওদের ধরনায় ভঙ্গ সিইও অফিসের নিরাপত্তা, কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

আরম্ভ ওয়েব ডেস্ক
বিএলওদের ধরনায় ভঙ্গ সিইও অফিসের নিরাপত্তা, কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

রাজ্যের বেশিরভাগ ব্লক লেভেল অফিসাররা বলছেন ‘এসআইআর’-এর কাজের চাপ সহ্যের সীমা ছাড়িয়েছে। সীমিত সময়ে বিপুল সংখ্যক তথ্য এন্ট্রি করার দায়িত্বে থাকার কারণে অনেকে অসুস্থ বোধ করছেন অনেকে। বাড়ছে আত্মহত্যা ও অসুস্থ হবার ঘটনা। এ নিয়ে মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ আগরওয়ালের দপ্তরে অভিযোগ জানাতে যান কয়েকজন বিএলও। তবে দীর্ঘক্ষণ দেখা করতে না পারায় তাঁরা দফতরের ভেতরে ধর্নায় বসে পড়েন। পরিস্থিতি অবনতি হওয়ায়, শেষ পর্যন্ত বিএলও-রা অফিসের বাইরে অবস্থান শুরু করেন। গতকাল মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের পর তাঁরা নিজেদের অবস্থান প্রত্যাহার করেন।

অবস্থান উঠে গেলেও ঘটনার পর জাতীয় নির্বাচন কমিশন তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ নিয়েছে। বুধবার কমিশন থেকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিইও অফিসের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে কেউ অবৈধভাবে অফিসে প্রবেশ করতে না পারে। এছাড়া অফিসের ভেতরে ও বাইরে যাতায়াতকারী সকল কর্মীর নিরাপত্তা জোরদার করতে হবে। কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত কার্যক্রম সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছে।

সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে মঙ্গলবার রাতেই সাক্ষাৎ করেন ধর্নায় বসা বিএলও-রা। অফিসের ভিতরে চলা অবস্থান তুলে নিলে তাঁরা পরে বাইরে অবস্থান শুরু করেন। তাঁদের দাবি, সিইও জানিয়ে দিয়েছেন, তাদের কোনো রকম শো-কজ করা হবে না এবং চাপ দেওয়া হবে না। তবে কমিশন উদ্বিগ্ন যে, এ ধরনের নিরাপত্তা ভাঙন ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ার জন্য ভবিষ্যতে বড়ো ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন আরো বলেছে, অফিসের ভেতরের নিরাপত্তা দুর্বলতার কারণে শুধুমাত্র কর্মীদের নয়, সংবেদনশীল নথি ও তথ্যের সুরক্ষাও ঝুঁকির মধ্যে পড়ে। তাই কলকাতা পুলিশের দায়িত্ব, সিইও, অ্যাডিশনাল সিইও, জয়েন্ট ও ডেপুটি সিইওসহ দফতরের সমস্ত কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা। কমিশন স্পষ্ট করে দিয়েছে, ভবিষ্যতে এমন পরিস্থিতি পুনরাবৃত্তি হবার সুযোগ নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!