- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১০, ২০২৩
হিংসা ও হানাহানিতে বিধ্বস্ত জামশেদপুর ও রায়পুর, জারি হল কড়া পুলিশি নিরাপত্তা
হিংসা ও বিদ্বেষ ক্রমশ দেশের সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশকে বিপন্ন করে তুলছে। ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আবার তা সামনে এল। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনও থমথমে এলাকার পরিস্থিতি।
রবিবার জামশেদপুরের কাছে শাস্ত্রীনগরে ধর্মীয় পতাকার অবমাননাকে ঘিরে অশান্তি প্রথমে শুরু হয়। পরে ক্রমশ তা এক ভয়াবহ সংঘাতের চেহারা নেয়। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে হাতাহাতিতে জড়িয়ে পরে। শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি চলতে থাকে। বেশ কিছু দোকনে আগুনও লাগিয়ে দেওয়া হয়। অটোরিকশা ও গাড়িকে লক্ষ্য করেও পাথর নিক্ষেপ করতে থাকে একদল দুষ্কৃতী । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় এসে পৌছোলে তাঁদের লক্ষ্য করেও ইটের টুকরো নিক্ষেপ করা হতে থাকে। উত্তেজনা সামাল দিতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়।সম্পত্তি ভাঙচুড় ও নষ্ট করার অভিযোগে স্থানীয় পুলিশ কয়েকজনকে আটক করেছে। সমগ্র এলাকায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গভীর রাতে জেলার এসএসপি প্রভাত কুমার জানান, পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। চলছে পুলিশের টহলদারিও। আপাতত পরিস্থিতিকে কিছুটা সামলানো গেছে। গোটা এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ছত্তিশগড়ে বেমেতাড়া জেলার বিরানপুর গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের শিকার ২৩ বছরের এক তরুণ। গ্রামবাসীদের সূত্রে জানা যাচ্ছে, জানুয়ারি মাসে ভিন্ন মতের দুই পরিবারের তরুণ-তরুণীর বিবাহ হয়। তারপর এলাকার পরিবেশ উত্তপ্ত হতে থাকে। সামাজিকভাবে পরিবারটিকেও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিজেপি গোটা ঘটনায় রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁদের পক্ষ থেকে বলা হচ্ছে তোষণের রাজনীতিকে গুরুত্ব দেওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে।এলাকার শান্তি যাতে নষ্ট না হয় তাই সমগ্র অঞ্চলে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে হিংসায় জড়িত থাকার অভিযোগে তদন্তকারীরা ১২ জনকে আটক করেছেন ।
সাম্প্রদায়িক হিংসা থেকে মুক্তির উপায় খুঁজছে বহুত্ববাদী ভারত। এমতাবস্থায় বার বার অশান্তির ঘটনা কখনও কাম্য নয়। কিন্তু ভোটমুখী শাসনে ধর্মীয় বিশ্বাস রাজনীতির কারবারিদের নিজের স্বার্থ চরিতার্থ করবার অন্যতম অস্ত্র । ছত্তিশগড় ও জামশেদপুরের ঘটনা তারই ইঙ্গিত।
❤ Support Us






