Advertisement
  • টে | ক | স | ই
  • জুন ১৮, ২০২২

কাজ নেই, উদ্বেগ কাটাতে ‘‌টেনশন’‌ দেবতার পুজো

আরম্ভ ওয়েব ডেস্ক
কাজ নেই, উদ্বেগ কাটাতে ‘‌টেনশন’‌ দেবতার পুজো

ছবি: সংগৃহীত ।

সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে অশান্তি । মানসিক উদ্বেগ। কাজ নেই, রোজগার নেই। চিন্তিত পাংশু মুখগুলো উদ্বিগ্ন। কী ভাবে সৌভাগ্য পেরান যায়। এই ভাবনায় বিভোর গ্রামের যুবকরা। চায়ের আড্ডা জমে না। পকেটে টান। ইতিউতি ভাবতে ভাবতেই মাথায় ঢোকে এক নতুন চিন্তা। মানসিক অশান্তি কাটাতে ‘টেনসন’ দেবতারই পুজো শুরু কররে তাঁরা ।

কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় যুবকরা পুজোর প্রস্তাব নিয়ে এলাকার বিভিন্ন পুরোহিতের সঙ্গে যোগাযোগ করেন । তবে যে টেনশন কাটাতে তারা পূজা করতে চাইছেন, সেই দেবতা দেখতে কেমন, তাঁর পূজার আচারবিধিই বা কী, এসব কোন নিদানই পুরোহিতদের জানা ছিল না। অবশেষে যুবকরা নিজেরাই ‘টেনশন দেবতার মূর্তি গড়ে একটি গাছের নীচে বেদি বানিয়ে দেবতাকে প্রতিষ্ঠিত করেন। পুরোহিত ডেকে পুজোও শুরু করেন তাঁরা। বিগত ছয় বছর ধরেই শুধু বেকার যুবকরাই নন, চিন্তায় থাকা গ্রামের ছোট-বড় সকলেই এই দেবতার কাছে এখন প্রার্থনা করে যাচ্ছেন । গ্রামবাসীদের কথায় তাঁদের ভক্তিতে সাড়া দিয়েছেন দেবতা। সৌভাগ্য খুলেছে অনেকেরই । চাকরির ডাক আসছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!