- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২১, ২০২৫
রাজস্থানের কাছে হার, প্লেঅফে না উঠেও ইতিহাস গড়তে চলেছে ধোনির চেন্নাই
দুই দলের কাছেই আগেই প্লেঅফের সম্ভাবনা শেষ হয়ে গেছে। বাকি ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে দুই দলের কাছে অন্যরকম গুরুত্ব আছে বাকি দুই ম্যাচের। লিগ টেবিলে ‘লাস্ট বয়’–এর তকমা এড়ানো। নিজেদের শেষ ম্যাচ জিতে ১৪ ম্যাচে ৮ পয়েন্টে এবারের আইপিএল অভিযান শেষ করল রাজস্থান রয়্যালস। অন্যদিকে, রাজস্থানের কাছে ৬ উইকেটে হেরে ১৩ ম্যাচে ৬ পয়েন্টে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস। এই মুহূর্তে নেট রানরেটের যা পরিস্থিতি, শেষ ম্যাচ জিতলেও ‘লাস্ট বয়’ হয়েই থাকতে হবে চেন্নাইকে। আইপিএলের ইতিহাসে আগে যা কখনও ঘটেনি।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ওভারেই ডেভন কনওয়ে (৮ বলে ১০) ও উর্ভিল প্যাটেলকে (২ বলে ০) তুলে নেন যুধবীর সিং। রবিচন্দ্রন অশ্বিন (৮ বলে ১৩), রবীন্দ্র জাদেজারাও (৫ বলে ১) ব্যর্থ। ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। তবে আয়ূশ মাত্রে (২০ বলে ৪৩), ডিওয়াল্ড ব্রেভিস রানের গতি কমতে দেননি।
জাদেজা আউট হওয়ার পর ব্রেভিসের সঙ্গে জুটি বেঁধে চেন্নাইকে এগিয়ে নিয়ে যান শিবম দুবে। ডিওয়াল্ড ব্রেভিস (২৫ বলে ৪২) আউট হওয়ার পর শিবম দুবের সঙ্গে জুটি বাঁধেন মহেন্দ্র সিং ধোনি। শিবম দুবে (৩২ বলে ৩৯), ধোনির সৌজন্যে ২০ ওভারে ১৮৭/৮ রান তোলে চেন্নাই। তবে ডেথ ওভারে চেন্নাইয়ের এই দুই ব্যাটারকে আক্রমণাত্মক হওয়ার সুযোগ দেননি আকাশ মাধোয়াল (৩/২৯) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (১/২৭)।
শুরু থেকেই ঝড় তুলে রাজস্থান রয়্যালসের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (১৯ বলে ৩৬)। অন্যদিনের তুলনায় এদিন অনেকটাই সংযত ছিলেন বৈভব সূর্যবংশী। আগের ম্যাচগুলিতে প্রতিটা বলেই চালানোর মানসিকতা নিয়ে মাঠে নামতেন বৈভব। এদিন অধিনায়ক সঞ্জু স্যামসন আগলে রাখেন। মাথা ঠান্ডা রেখে ব্যাট করেন বৈভব। বৈভব ও সঞ্জুর ৯৮ রানের জুটি রাজস্থানকে জয়েক দিকে এগিয়ে দেয়। ৩১ বলে ৪১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন সঞ্জু। একই ওভারে বৈভবকেও (৩৩ বলে ৫৭) তুলে নেন অশ্বিন। রিয়ান পরাগ (৪ বলে ৩) ব্যর্থ হলেও সমস্যায় পড়তে হয়নি রাজস্থানকে। ঝড় তুলে দলকে জয়ের লক্ষ্যে পৌংছে দেন ধ্রুব জুরেল (১২ বলে অপরাজিত ৩১)। ১৭.১ ওভারে ১৮৮/৪ তুলে ম্যাচ জিতে নেয় রাজস্থান।
❤ Support Us







