- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৪, ২০২৩
আজ ঘোষণা। দিল্লির নগর নিগমের মেয়র, শেলী ওবেরয় ?
দিল্লির পৌর প্রশাসনের প্রধানের দায়িত্ব সামলাবেন একজন মহিলা। প্রায় ১০ বছর পর রাজধানীর নগর প্রধান পদে ঘটতে চলেছে এই পরিবর্তন।
২০১২ সালে দিল্লির পুরসভাকে তিন ভাগে ভাগ করা হয়েছিল। উত্তর , দক্ষিণ ও পূর্ব দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন। প্রত্যেকে কর্পোরেশনের নিজস্ব মেয়র থাকত কিন্তু গত বছর পুনরায় এই তিনটি পুরসভাকে একত্রিত করে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন গঠন করা হয়। গত বছরের ৪ ডিসেম্বর এই সংযুক্ত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিলিমিটেশনের কারণে ২০১২ সালের ২৭২ টি ওয়ার্ডের পরিবর্তে ২৫০ টিতে ভোট হয়। আম আদমি পার্টি ১৩৪টি আসন দখল করে দিল্লির পৌরসভা্য ১৫ বছরের বিজেপি শাসনের অবসান ঘটায়। সেই ভোটের ফলেই সামগ্রিক ভাবে সংযুক্ত দিল্লির পুরসভার নতুন মেয়র হবেন কোনো মহিলা।
প্রসঙ্গত বলা প্রয়োজন, দশ বছর আগে দিল্লি পুরসভা তিন ভাগে বিভক্ত হওয়ার আগে আইনজ্ঞ রজনী আব্বি মেয়রের পদ অলঙ্কৃত করেছিলেন। পৌর প্রধানের কার্যভার সামলেছেন অরুণা আসফ আলির মতো মহান স্বাধীনতা সংগ্রামী। ।
❤ Support Us







