Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৮, ২০২৩

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত স্পেন। প্লাবিত একাধিক এলাকা। দেশ জুড়ে কমলা সতর্কতা জারি

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত স্পেন। প্লাবিত একাধিক এলাকা। দেশ জুড়ে  কমলা সতর্কতা জারি

ভয়াবহ বন্যার কবলে স্পেন। দেশটির উত্তরভাগে জারাগোজা নামক স্থানে কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে ব্যাপক প্লাবন দেখা দিয়েছে। জলমগ্ন বহু রাস্তাঘাট।  গাড়ি চলাচলে সমস্যা দেখা দিয়েছে। অনেক দোকান ও বহুতলের নীচেও জল ঢুকে পড়েছে। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধান করে চলেছেন বিপন্ন মানুষ। পরিস্থিতির বিবেচনা করে কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দেশের প্রধান রেলপথ এখন জলের তলায়। তাই রেল চলাচল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এতে বাতিল হয়ে গিয়েছে বহু ট্রেন। বাধ্য হয়ে যাত্রীরা এখন বিকল্প পথ অবলম্বন করতে বাধ্য হয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে বিপন্ন মানুষদের উদ্ধার করে যাতে ত্রাণ শিবিরে নিয়ে আসা যায়। প্রশাসনের দাবি, এক্ষেত্রে অনেকটাই এগোনো সম্ভব হয়েছে । তবে আরো বেশ কিছু কাজ বাকি। দেশের নাগরিকের কাছে তাদের অনুরোধ , অকারণে তারা যেন আতঙ্কগ্রস্ত না হয়ে পড়েন ও  প্রয়োজন  না হলে যেন  বাড়ির বাইরে না বের হন।

মঙ্গলবার থেকেই স্পেনে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আর সেই সঙ্গে তুষার ঝড়। সমাজ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, দেশের বিভিন্ন রাস্তায় ভেসে চলেছে বরফের চাঁই । একের পর এক যানবাহন জলের স্রোতে তলিয়ে যাচ্ছে । গুড়িয়ে যাচ্ছে দোকান-বাজার। বিপর্যস্ত জনজীবন। সবথেকে বড়ো খবর হল, এখনো এতো বড়ো প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। যা নিঃসন্দেহে আশাব্যঞ্জক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!