Advertisement
  • বি। দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৫

বাংলাদেশে নিরাপত্তা উদ্বেগে স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব। ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির আস্ফালন’ – দাবি উদ্যোক্তাদের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশে নিরাপত্তা উদ্বেগে স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব।  ‘মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির আস্ফালন’ – দাবি উদ্যোক্তাদের

শনিবার বিকাল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসব উদ্বোধন হওয়ার কথা ছিল। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে একদল লোক এসে এই উৎসব নিয়ে প্রবল আপত্তি তোলে, হুমকি দেয়। নিরাপত্তার কথা ভেবে নাট্যোৎসব আপাতত স্থগিত।

শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’– এই স্লোগানে বলিয়ান হয়ে বাংলাদেশের ঢাকা শহরে শনিবার বিকেল ৫ টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘ঢাকা মহানগর নাট্যোৎসব’ শুরুর কথা থাকলেও হুমকির মুখে উৎসবটি স্থগিত করা হয়েছে। রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে বলে জানান বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উদ্যোক্তারা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে একদল লোক এসে এই উৎসব নিয়ে প্রবল আপত্তি তোলে, হুমকি দেয়। থানায় অভিযোগ জানিয়েও লাভ কর নি। এদিন বিকেলে ফের উন্মত্ত ব্যক্তিরা প্রেক্ষাগৃহের সামনে এসে ভাঙচুরের হুমকি দিলে তাঁরার নাট্যোসব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। আজ সন্ধ্যায় সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উৎসবের তিনটি পর্যায়ে একটি করে নাটক মঞ্চস্থ করার কথা ছিল ৮৫টি নাট্যদলের।

উগ্যোক্তাদের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘গতকাল দুপুর ১টায় বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান, রমনা থানা থেকে ফোন করে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করি। সন্ধ্যায় ওসির সাথে তার অফিসে আমরা সাক্ষাৎ করি এবং উৎসবের বিষয়ে বিস্তারিত জানাই। যদিও এ ধরনের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আলোচনার পর ওসি আমাদের আশ্বস্ত করেন। আমরা নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়ে চলে আসি। কিন্তু তাঁর পরেও হুমকি আসতে থাকে’। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবে নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করেছেন তাঁরা। উদ্যোক্তাদের মতে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিই নাটক বন্ধ করবার ষড়যন্ত্র করেছে। শিল্প-সাহিত্য-নাটক ধ্বংস করতে চায় ওরা। তাতে অন্তর্বর্তী সরকারের পূর্ণ মদত আছে। পুলিশ সেই কারণে বারে বারে নাটক বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছিল।

এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো ঘটনা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’-এর আহ্বায়ক ঠাণ্ডু রায়হান। তিনি বলেছেন, কথা ছিল, শত দর্শক ও নাট্যকর্মী আজ যৌথভাবে ১৪ দিনব্যাপী ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ উদ্বোধন করবেন। এ উপলক্ষে গত দুই মাস ঢাকার ৮৫টি নাট্যদলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে, গণ-অর্থায়নে যখন উৎসবের সব আয়োজন সম্পন্ন করেছেন, ঠিক তখন আমাদের জানানো হলো, উৎসব বন্ধ করতে হবে। হুমকি, গালাগালি শুনতে হলো আমাদের। পুলিশ প্রশাসন নির্বিকার। সবার নিরাপত্তার কথা ভেবে আমাদের অক্লান্ত পরিশ্রমে ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি। বিষয়টি নিয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ রানার বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

এর আগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পয়লা বৈশাখ উদযাপন, বসন্ত উৎসব, লালন স্মরণ উৎসব ইত্যাদি পালনে উগ্রবাদীদের হুমকি দিতে দেখা গেছিল, এবার কোপ পড়ল ঢাকা মহানগর নাট্য উৎসবে। কিছুদিন আগেও একটি নাটকের দলের বাংলাদেশ শিল্পকলা একাডেমির শো মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে নাট্যকর্মীরা যখন সমাবেশ করছিল, তখন নাট্যজন মামুনুর রশীদসহ উপস্থিত নাট্যকর্মীদের উপর যারা হামলা করা হয়। তবে কী এবার নিষিদ্ধ হতে চলেছে বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য পরিবেশনা, চর্চা, চর্যা! সন্দেহের বীজ উঁকি দিচ্ছে দিগন্তে – শোনা যাচ্ছে ও কাদের পায়ের আওয়াজ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!