- প্রচ্ছদ রচনা
- জুলাই ২১, ২০২২
ঐতিহাসিক জয়ে রাইসিনায় দ্রৌপদী
প্রান্তজনের নাটকীয় উত্থানের ইতিহাস গড়লেন উড়িষ্যার উপারবেদা গ্রামের কন্যা দ্রৌপদী। দেশের সাংবিধানিক শীর্ষ পদে নির্বাচিত হলেন গেরুয়া শিবির সহ, বেশ কয়েকটি অবিজেপি রাজনৈতিক দলের সমর্থন প্রাপ্ত প্রার্থী দ্রৌপদী মুর্মু।
৫৩.১৮ % রেকর্ড ভোটে জয়ী হলেন তিনি। ভুবনেশ্বর থেকে ২৮০ কিলোমিটার দূরের প্রান্তিক গ্রামে জন্ম দ্রৌপদী মুর্মুর।পরিবারের তিনি প্ৰথম শিক্ষিত প্রজন্ম, শুধু তাই নয়, তাঁর গ্রামের থেকে তিনি প্রথম কলেজে ভর্তি হয়েছিলেন । তার এই সাফল্যে উচ্ছ্বসিত উড়িষ্যার জনচিত্ত। ২৫ জুলাই দিল্লিতে, সংসদের সেন্ট্রাল হলে শপথ পাঠ করবেন দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি।
পড়াশুনা শেষ করে শিক্ষক হিসেবে শুরু করেন কর্ম জীবন। রাজনৈতিক জীবনের শুরু ১৯৯৭ সালে। রায়রঙ্গপুর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন তিনি। প্রথমে সাধারণ সদস্য পরে ভাইস চেয়ারপার্সন হয়েছিলেন। পরে ওই অঞ্চলের বিধানসভা আসনেও সংখ্যাগরিষ্ঠের জনসমর্থন ছিল তার পক্ষে।২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নবীন পট্টনায়ক সরকারের মন্ত্রীত্বও করেছেন।পরে তাঁর নেতৃত্বেই উড়িষ্যায় গড়ে ওঠে আদিবাসী মোর্চার বিশেষ শাখা।২০০৭ সালে তাঁকে উড়িষ্যা সরকার নীলকন্ঠ সম্মানে সম্মানিত করে।২০১৫ সালে ঝাড়খন্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে হারিয়েছেন প্রিয়জনদের। তবু নিজের কাজে আঁচ পরতে দেননি।

চিত্র: সংবাদ সংস্থা
নির্বাচনে জয়লাভের খবর আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানাতে পৌঁছে গেছেন দ্রৌপদী মুর্মুর বাসভবনে।
❤ Support Us







