Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৬, ২০২৬

চিনির কালোবাজারি রুখতে প্রশাসনিক অভিযান

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনির কালোবাজারি রুখতে প্রশাসনিক অভিযান

চিনির কালোবাজারি রুখতে তৎপর কালনা মহকুমা প্রশাসন। মহকুমাশাসক অহিংসা জৈনের নেতৃত্বে দিনভর কালনার বিভিন্ন বাজার ও গোডাউনগুলিতে চলল অভিযান। চিনি কত দামে বিক্রি হচ্ছে, কালনার দোকান ও গোডাউনগুলিতে গিয়ে খোঁজ নেন মহকুমাশাসক। কোন ভাবেই কেজি প্রতি ৬০ টাকার বেশি দরে চিনি বেচা যাবে না বলে হুঁশিয়ারি দেন মহকুমাশাসক। অভিযান চলাকালীন মহকুমাশাসকের কানে আসে কালনা শহরের অধিকারীপাড়া এলাকায় একটি গোডাউন থেকে অতিরিক্ত দামে চিনি বিক্রি হচ্ছে। সঙ্গে সঙ্গে পৌঁছে যান ঘটনাস্থলে। দোকানিকে চিনি বিক্রি করতে নিষেধ করেন। পুলিশকেও বিষয়টি নজরে রাখার কথা বলেন। অভিযানের সময় মহকুমাশাসক দোকানিদের উদ্দেশে বলেন, চিনির দাম গত দু’-তিনদিনে অনেকটাই কমেছে। তাই কেজিতে ৬০ টাকার বেশি দাম নেওয়া যাবে না।

কালনার বিভিন্ন জায়গায় কেজিতে ৭০ টাকা ও তার বেশি দামে চিনি বিক্রির অভিযোগ উঠছিল। এত দাম দিয়ে চিনি কিনতে নাভিশ্বাস উঠছিল সাধারণ মানুষের। তাই চিনির কালোবাজারি রুখতে এদিন মাঠে নামেন মহকুমাশাসক অহিংসা জৈন, এসডিপিও সুমন দাস-সহ একঝাঁক আধিকারিক। ব্যবসায়ীরাও মহকুমা প্রশাসনের পাশে দাঁড়িয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত রাখার প্রতিশ্রুতি দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!