- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৯, ২০২৩
আজই অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মিজোরামে নির্বাচন ঘোষণা করবে নির্বাচন কমিশন
ভারতের নির্বাচন কমিশন সোমবার মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং মিজোরামের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচনের সেমিফাইনাল।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি কার্যকর হবে এই পাঁচ রাজ্যে। নির্বাচনের দৌড়ে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ নিয়ন্ত্রণ করে এই আদর্শ আচরণবিধি। ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনও ঘোষণা এই সময় সরকারি ভাবে ঘোষণা করা যায় না।
২০১৮ সালে, পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। ভারতের জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ ভোটার রয়েছে এই পাঁচ রাজ্যে। ১২ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে চারটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল সেবারের নির্বাচন ৷ বামপন্থী বিদ্রোহ-আক্রান্ত দক্ষিণ ছত্তিশগড়ের আঠারোটি আসনে ভোট দেওয়া হয়েছিল প্রথম দফায় ৷ বাকি ৭২টি আসনে ভোট হয়েছিল দ্বিতীয় পর্বে। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল, একই দিনে ২০১৮ সালে ৪০ টি বিধানসভা আসন সহ নির্বাচনী রাজ্যগুলির মধ্যে সবচেয়ে ছোট – মিজোরামে ভোট হয়েছিল ৷
রাজস্থানের ২০০ আসন বিশিষ্ট বিধানসভা এবং তেলেঙ্গানা ১১৯ আসন বিশিষ্ট হাউস পাঁচ বছর আগে ৭ ডিসেম্বর ভোটে হয়েছিল। সেই বছরের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিধানসভা ভেঙে দেওয়ার পরে ২০১৮ সালে তেলঙ্গানায় আবার নির্বাচনের প্রয়োজন হয়েছিল। মোট পাঁচটি রাজ্য জুড়ে ভোট গণনা এবং ফল প্রকাশ হয়েছিল ১১ ডিসেম্বর, ২০১৮-তে।
২০১৮ সালে পাঁচটি রাজ্যের নির্বাচন ঘোষণাকে বিতর্কিত করেছিল। নির্বাচন ঘোষণা করার জন্য একটি প্রেস কনফারেন্সের জন্য নির্দিষ্ট সময় দুই ঘন্টার বেশি সময় পিছিয়ে দেওয়ায় সমালোচনা শুরু হয়েছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কংগ্রেস অভিযোগ অভিযোগ করেছিল যে রাজস্থানের আজমীরে একটি নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাড়তি সময় দেওয়ার জন্যই এই ২ ঘণ্টা নির্বাচন ঘোষণার সাংবাদিক সম্মেলন পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। ওই সভায়, তৎকালীন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে মডেল অদোসরহ আচরণবিধি আরোপের ঠিক আগে কৃষকদের জন্য বার্ষিক ১০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল মুকুবের ঘোষণা করেছিলেন।
কংগ্রেস ভারতীয় জনতা পার্টি থেকে হিন্দি-ভাষী রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় ২০১৯ সালের সাধারণ নির্বাচনের এগিয়ে ছিল। টিআরএস, যার নাম পরিবর্তন করে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস রাখা হয়েছে, তারা তেলেঙ্গানায় ক্ষমতা ধরে রেখেছে এবং মিজো ন্যাশনাল ফ্রন্ট মিজোরামে সরকার গঠন করেছে।
মিজোরাম বিধানসভার মেয়াদ আগামী ১৭ ডিসেম্বর শেষ হবে। অন্য চারটি রাজ্যের বিধানসভার মেয়াদ জানুয়ারিতে বিভিন্ন তারিখে শেষ হবে।
২২ জন বিধায়কের পদত্যাগের পরে কংগ্রেস ২০২০ সালের মার্চ মাসে মধ্যপ্রদেশে বিজেপির কূটচালের কাছে পরাস্ত হয়ে ক্ষমতা হারায়। বিজেপি ২০০৩ সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে , এর মধ্যে ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত সময়ের মধ্যে ১৮ মাস কংগ্রেস শাসন করেছিল ওই রাজ্য। এই রাজ্যে এবার শাসকবিরোধী এবং শাসকে দলের অন্তর্দ্বন্দ্ব বিজেপির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রদেশ হল একটি বৃহত্তম রাজ্য যেখান থেকে ২৯ জন সাংসদ সংসদে যায় বা এই রাজ্য ২৯ জন সাংসদকে সংসদে পাঠায়।
চলতি বছরের মে মাসে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছিলেন যে কংগ্রেস মধ্যপ্রদেশ রাজ্যে পরবর্তী সরকার গঠন করবে এবং ২৩০ টি আসনের মধ্যে ১৫০ টি আসনে জিতবে। বিজেপি ২০২২ সালে হিমাচল প্রদেশে এবং মে মাসে কর্ণাটকে কংগ্রেসের কাছে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা হারিয়েছে।
কংগ্রেস ২০১৮ সালে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থান নির্বাচনে জিতেছিল কিন্তু পাঁচ মাস পরে তিনটি রাজ্যের ৬৫টি লোকসভা আসনের মধ্যে মাত্র তিনটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। তবে কর্ণাটকে এর বিধানসভা নির্বাচনের ফলের পর কংগ্রেস আবার উজ্জীবিত হয়। কর্নাটকে কংগ্রেস কল্যাণ, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতি বিরোধী একটি প্রচার চালিয়ে কর্ণাটকে ক্ষমতায় ফিরে আসে।
তেলেঙ্গানায় বিআরএস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। রাজস্থানে, যেখানে ১৯৮৫ সাল থেকে শাসক দলকে ক্ষমতায় ফেরায় না রাজ্যের মানুষ, এটাই ওখানকার ভোটারদের রাজনৈতিক সংস্কৃতি, তাছাড়া কংগ্রেস এবং বিজেপি উভয়েরই নেতৃত্ব নিয়ে এখানে সমস্যা রয়েছে।
মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং তাঁর প্রাক্তন ডেপুটি শচীন পাইলট প্রকাশ্যে যখন বিবাদ করেছেন তখন বিজেপির বসুন্ধরা রাজের সঙ্গে তাঁর দলের নেতৃত্বের পার্থক্য স্পষ্ট রয়েছে। তবে কংগ্রেস কল্যাণবাদ এবং গেহলটের পরিষেবা দেওয়ার প্রক্রিয়ার ভিত্তিতে কংগ্রেস রাজস্থানে ক্ষমতা ধরে রাখার আশা করছে।
❤ Support Us






