Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১২, ২০২৪

মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায়, কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির তল্লাশি । শ্রীভূমিতে উত্তেজনা, টিয়ার গ্যাস হাতে আধাসেনা । প্রশ্ন, নেপথ্যে কার উসকানি ?

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায়,  কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির তল্লাশি । শ্রীভূমিতে উত্তেজনা, টিয়ার গ্যাস হাতে আধাসেনা । প্রশ্ন, নেপথ্যে কার উসকানি ?

বাংলার মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় আর কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে শুক্রবার সকাল থেকে একই সময় তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর শ্রীভূমি ও লেকটাউনের বাড়িতে ইডি অনেকক্ষণ অপেক্ষার পর ঢুকে পড়ে। নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি না খতিয়ে দেখতে। ইডির আরেকটি দল চলে যায় দক্ষিণ দমদম পুরসভা এলাকায় আর এখানকার গোটা অঞ্চল দখল করে নেয় কেন্দ্রীয় বাহিনী। সুজিত বসুর বাড়ির সামনে রুটমার্চ করে সেনা জওয়ানরা।
জওয়ানরা স্থানীয় মানুষের কাছে জানতে চায়, কেন সুজিত বসুর বাড়ির সামনে তারা দাঁড়িয়ে আছেন? কী দেখছেন? সুজিত বসুর বাড়ির সংলগ্ন অঞ্চল থেকে ধমক দিয়ে সাধারণ মানুষকে সরিয়ে দেয়। টিয়ার গ্যাস হাথে নিয়ে প্রস্তুত ছিল জওয়ানরা, যেকোনো হামলা কিংবা অঘটন রুখতে। আমাদের প্রতিবেদকরা সরজমিনে দাড়িয়ে দেখেছেন সেরকম উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েনি। তাহলে কি মানুষকে প্ররোচিত করার কৌশল নিয়েছিল অদৃশ্য কোন তৃতীয় শক্তি?
তৃণমূলের মন্ত্রী-বিধায়ক-কাউন্সিলরের বাড়িতে ইডির এই হানাকে “রাজনৈতিক চক্রান্ত” বলে তীব্র নিন্দা করেছেন মন্ত্রী শশী পাঁজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিদ্রুপের শুরে কটাক্ষ করেছেন, “এখন গরম পোশাক নিয়ে ব্যাগ গুছিয়ে নেওয়ার পালা।”

বরানগরের বিধায়ক তাপস রায়ের বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে ও অফিসে তল্লাশি চালায় ইডি। অয়ন শীলের নিয়োগ দুর্নীতির  নথিতে বরানগর পুরসভার নাম রয়েছে বলে শোনা যায়। সেকারণেই কি তাপসের বরানগরের বাড়িতেও ঝাঁপিয়ে পড়েন ইডির আধিকারিকরা?

উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বিরাটি খলিশাকোটার বাড়িতেও ইডির তল্লাশি চলে। সুবোধ চক্রবর্তীর ছেলে, মেয়ে দুজনই পুরসভার কর্মী। সুবোধ এই পুরসভার নির্বাচিত কাউন্সিলর। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। প্রভাব খাটিয়েই নিজের ছেলেমেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন কি না তা আরম্ভর জানা নেই, বিষয়টি সন্দেহজনক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!